শিরোনামঃ
নিউজরুম ১৪-০৯-২০২০ ০৭:২৭ অপরাহ্ন |
রাজধানীর মোহাম্মদপুরে রাস্তা পারাপারের সময় প্রাইভেটকারের ধাক্কায় নুরজাহান বেগম (৬০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে।
সোমবার (১৪ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে মোহাম্মাদপুরের কাদিরাবাদ হাউজিং এলাকায় দুর্ঘটনাটি ঘটে।
গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক দেড়টার দিকে মৃত ঘোষণা করেন।
নুরজাহান বেগমের মোহাম্মাদপুরের কাটাসুর এলাকার ১৩৬ নম্বর বাসার হাজি ইব্রাহীমের স্ত্রী। তার তিন ছেলে ও এক মেয়ে রয়েছে।
এ ঘটনায় প্রাইভেটকারটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছেন।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) বাচ্চু মিয়া জানান, ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে রাখা হয়েছে। বিষয়টি মোহাম্মাদপুর থানায় অবগত করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com