কোদালের হাতলের ভেতর ১৬০০ ইয়াবা
২৭ এপ্রিল, ২০২৬ ০১:১৩ পূর্বাহ্ন

  

কোদালের হাতলের ভেতর ১৬০০ ইয়াবা

নিউজরুম
১৩-০৯-২০২০ ০৮:২৬ অপরাহ্ন
কোদালের হাতলের ভেতর ১৬০০ ইয়াবা

রাজশাহীতে কোদালের হাতলের ভেতর অভিনব কায়দায় লুকানো এক হাজার ৬০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মান্টু মিয়া (৫৫) নামের এক ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। রোববার বেলা ১১টার দিকে রাজশাহীর শিরোইল বাসস্ট্যান্ড এলাকা থেকে তাকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতার মান্টু মিয়া চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার বিশ্বনাথপুর মুন্সিটোলা গ্রামের মৃত সাজেমান আলীর ছেলে।

পুলিশের দাবি, মান্টু একজন মাদক পাচারকারী। দিনমজুরের বেশে কোদালের হাতলের ভেতর লুকিয়ে ইয়াবা নিয়ে তিনি চাঁপাইনবাবগঞ্জ থেকে ঢাকায় যাচ্ছিলেন।

নগরীর বোয়ালিয়া মডেল থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নিবারণ চন্দ্র বর্মন বলেন, গোপনে সংবাদ পেয়ে তাকে গ্রেফতার করে পুলিশ। উপপরিদর্শক (এসআই) মোস্তাফিজার রহমানের নেতৃত্বে ওই অভিযানে অংশ নেন
এটিএসআই নাসির উদ্দিন ও এএসআই সিরাজুল ইসলাম। তার কাছে থাকা কোদালের বাঁটের ভেতর এক হাজার ৬০০ পিস ইয়াবা পাওয়া গেছে।

ওসি আরও বলেন, বাংলাদেশে যে কয়েক ধরনের ইয়াবা পাওয়া যায় তার মধ্যে সবচেয়ে দামি মান্টুর কাছে পাওয়া ইয়াবাগুলো। এগুলোর দাম চার লাখ ৮০ হাজার টাকা। এসব ইয়াবা মান্টু কোথায় পেয়েছেন এবং কার কাছে নিয়ে যাচ্ছিলেন সে বিষয়ে তাকে জিজ্ঞাসাবাদ করা হবে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে।


নিউজরুম ১৩-০৯-২০২০ ০৮:২৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 328 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com