শিরোনামঃ
নিউজরুম ১২-০৯-২০২০ ০১:১৯ অপরাহ্ন |
ময়মনসিংহের পাগলায় ১০ টাকার জন্য জয়নাল মিয়া (৬৫) নামে এক ক্ষুদ্র ব্যবসায়ীকে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (১১ সেপ্টেম্বর) রাত ৮টার দিকে উপজেলার পাগলা থানার পুলের ঘাট বাজারে এ ঘটনা ঘটে।
নিহত জয়নাল উপজেলার টাঙ্গাব ইউনিয়নের বাশিয়া গ্রামের মৃত আব্দুল গফুরের ছেলে। তিনি গ্রামের হাট-বাজারে পেঁয়াজ-মরিচের ব্যবসা করতেন।
নিহতের স্বজনদের বরাত দিয়ে পাগলা থানার ওসি (তদন্ত) সায়েদুর রহমান বলেন, জয়নাল ক্ষুদ্র ব্যবসায়ী হওয়ায় পাশের গ্রামের মোস্তফার কাছে ৩০ টাকার দেনা ছিল। শুক্রবার রাতে পুলের ঘাট বাজারে জয়নাল বেচাকেনা করার সময় মোস্তফা জয়নালের কাছে তার পাওনা টাকা দাবি করেন। এ সময় জয়নাল ২০ টাকা ফেরত দেন। বাকি ১০ টাকার জন্য দুজনের মধ্যে বাগবিতণ্ডা হয়।
এক পর্যায়ে মোস্তফা জয়নালের পেটে লাথি মারেন। এতে জয়নাল মাটিতে ঢলে পড়েন। এ সময় আশপাশের লোকজন জয়নালের মাথায় পানি ঢালার কিছুক্ষণের মধ্যেই জয়নাল মারা যান। পরে স্থানীয়রা পুলিশে খবর দিলে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসেন।
তিনি আরও বলেন, মরদেহ শনিবার (১২ সেপ্টেম্বর) সকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন। মোস্তফাকে গ্রেফতারে অভিযান চলছে বলেও জানান তিনি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com