ডা. সাবরিনার মামলা স্থগিতের বিষয়ে হাইকোর্টের আদেশ রোববার
১০ মে, ২০২৬ ০১:৫০ অপরাহ্ন

  

   শিরোনামঃ

ডা. সাবরিনার মামলা স্থগিতের বিষয়ে হাইকোর্টের আদেশ রোববার

নিউজরুম
১০-০৯-২০২০ ০৩:৩৩ অপরাহ্ন
ডা. সাবরিনার মামলা স্থগিতের বিষয়ে হাইকোর্টের আদেশ রোববার

জেকেজি হেলথকেয়ারের চেয়ারম্যান ডা. সাবরিনা আরিফ চৌধুরীর মামলা স্থগিত ও নথি চেয়ে হাইকোর্টে করা আবেদন শুনানি শেষ হয়েছে। এ বিষয়ে আদেশের জন্য আগামী রোববার (১৩ সেপ্টেম্বর) দিন ঠিক করেছেন আদালত।

হাইকোর্টের বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত বেঞ্চ এই আদেশ দেন।

বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন সাবরিনার আইনজীবী মো. সাইফুজ্জামান তুহিন।

মামলার নথিপত্র চেয়ে বিচারিক আদালতের খারিজ আদেশের বিরুদ্ধে হাইকোর্টে গত ৩ সেপ্টেম্বর এ আবেদন করেন সাবরিনার আইনজীবী। একইসঙ্গে করোনার ভুয়া রিপোর্ট দেয়ার অভিযোগে গত ২৩ জুন ডা. সাবরিনার বিরুদ্ধে করা প্রতারণার মামলাটির কার্যক্রমও স্থগিতের আবেদন করা হয়।

গত ২০ আগস্ট আসামিদের বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। নিম্ন আদালতে জেকেজির ডা. সাবরিনা চৌধুরী, তার স্বামী ও প্রতিষ্ঠানটির সিইও আরিফুল হক চৌধুরীসহ আটজনের বিরুদ্ধে মামলাটি সাক্ষ্যগ্রহণ পর্যায়ে রয়েছে।


নিউজরুম ১০-০৯-২০২০ ০৩:৩৩ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 211 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com