শিরোনামঃ
নিউজরুম ০৬-০৯-২০২০ ০৪:১৬ অপরাহ্ন |
মধ্যপ্রাচ্যের দেশ কাতারে করোনাভাইরাসের কারণে চাকরি হারিয়ে বিপাকে পড়েছেন ফ্রি ভিসায় থাকা প্রবাসী বাংলাদেশিরা। আর এসব কর্মহীন প্রবাসীদের দিয়ে দীর্ঘদিন কাজ করিয়ে মজুরি না দিয়ে পালিয়ে যাচ্ছেন এক শ্রেণির প্রতারক চক্র। প্রতারণার সঙ্গে জড়িতদের একটি বড় অংশই বাংলাদেশি বলে জানা গেছে।
মজুরি টাকা ফেরত পেতে দূতাবাসের সহযোগিতা চেয়েছেন প্রতারণার শিকার ভুক্তভোগী প্রবাসী বাংলাদেশিরা। বুকভরা স্বপ্ন নিয়ে ভাগ্য বদল করতে না জেনে ফ্রি ভিসা নিয়ে মধ্যপ্রাচ্যের দেশ কাতারে পাড়ি জমান অনেক প্রবাসী বাংলাদেশি।
আর এসব ফ্রি ভিসার শ্রমিকদের দিয়ে কাজ করিয়ে টাকা না দিয়ে উধাও হয়ে যাচ্ছে প্রতারক চক্র। মাথার ঘাম পায়ে ফেলা পারিশ্রমিকের অর্থ ফেরত পেতে দূতাবাস ও বাংলাদেশি গণমাধ্যমগুলোর সহযোগিতা কামনা করেছেন ভুক্তভোগীরা।
ফ্রি ভিসার শ্রমিকদের কাজের চুক্তিপত্র না থাকায় এমন সুযোগ নিচ্ছেন প্রতারকরা, শ্রমবাজার টিকিয়ে রাখতে এসব প্রতারকদের বিরুদ্ধে কাতারে ও দেশে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশ দূতাবাসের শ্রম কাউন্সিলর ড. মো. মুস্তাফিজুর রহমান।
আগামী ২০২২ সালের কাতার ফুটবল বিশ্বকাপকে ঘিরে স্টেডিয়াম নির্মাণসহ ব্যাপক অবকাঠামো উন্নয়নের কাজ চলছে। আর এসব কাজে নিয়জিত আছেন অনেক প্রবাসী বাংলাদেশি।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com