গাইবান্ধায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
৩০ এপ্রিল, ২০২৬ ০৩:৩১ পূর্বাহ্ন

  

গাইবান্ধায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

নিউজরুম
০২-০৯-২০২০ ১০:১১ অপরাহ্ন
গাইবান্ধায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

গাইবান্ধার সাঘাটা উপজেলায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার (০২ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার যমুনা নদীবেষ্টিত চরাঞ্চল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

মৃত দুই শিশু হলো- উপজেলার হলদিয়া ইউনিয়নের দিঘলকান্দি গ্রামের মৃত নজরুল ইসলামের ছেলে হাসান উল্যাহ (৫) ও কামালেরপাড়া ইউনিয়নের সুজালপুর গ্রামের শামীম মিয়ার ছেলে সিফাত মিয়া (৪)।

হলদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ইয়াকুব আলী বলেন, দিঘলকান্দি গ্রামে নানাবাড়িতে বেড়াতে আসে সিফাত। বুধবার সকালে হাসান উল্যাহর সঙ্গে খেলতে গিয়ে দুইজনই নিখোঁজ হয়। পরিবারের লোকজন খোঁজাখুঁজির একপর্যায়ে যমুনার তীরঘেঁষা ডোবা থেকে তাদের উদ্ধার করা হয়। পরে হাসপাতালে নিলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করন।


নিউজরুম ০২-০৯-২০২০ ১০:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 236 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com