ভাতিজাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল চাচিরও
৩০ এপ্রিল, ২০২৬ ০৩:৩৩ পূর্বাহ্ন

  

ভাতিজাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল চাচিরও

নিউজরুম
০২-০৯-২০২০ ০৬:৪৫ অপরাহ্ন
ভাতিজাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেল চাচিরও

কিশোরগঞ্জে ডিস লাইনের সঙ্গে থাকা জিআই তারে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে চাচি ও ভাতিজার মৃত্যু হয়েছে। বুধবার (২ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে সদর উপজেলার বৌলাই ভরাটি চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- চরপাড়া গ্রামের নজরুল ইসলামের ছেলে মাছের খামারি ইব্রাহিম রাসেল ও তার চাচি নাজমা আক্তার। নাজমা একই গ্রামের সোয়েব আলীর স্ত্রী।

পুলিশ জানায়, বেলা ১১টার দিকে নিজের মাছের খামারে খাবার দিতে যান ইব্রাহিম রাসেল। এ সময় খামারের কাছে প্রায় মাটির সঙ্গে ঝুলে থাকা ডিস লাইনের তারের সঙ্গে জড়ানো জিআই তারে বিদ্যুৎস্পৃষ্ট হন তিনি। তার চিৎকারে তাকে বাঁচাতে গিয়ে চাচি নাজমা আক্তারও বিদ্যুৎস্পৃষ্ট হন। ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়।

নিহতদের স্বজন ও এলাবাবাসীর অভিযোগ, স্থানীয় ডিস ব্যবসায়ী শফিকুল ইসলাম ডিস লাইনের তারের সঙ্গে জিআই তার দিয়ে বিদ্যুতের আর্থিং করেন। অনেক দিন ধরে তারটি নিচে ঝুলে থাকলেও তিনি কোনো ব্যবস্থা নেননি। এর আগেই কয়েকজন বিদ্যুৎস্পৃষ্ট হয়েছেন। এরপরও কোনো ব্যবস্থা নেয়া হয়নি।

বছরখানেক আগে করিমগঞ্জ উপজেলার জয়কা ইউনিয়নের বানকাটা গ্রামের শান্তা আক্তারকে বিয়ে করেন ইব্রাহিম খলিল। বিয়ের বছর পার হতে না হতেই স্বামীকে হারিয়ে শোকে পাথর হয়ে গেছেন শান্তা আক্তার।

কিশোরগঞ্জ মডেল থানা পুলিশের পরিদর্শক মো. রুকন উদ্দিন জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানতে পারে মাটির কাছাকাছি ঝুলে থাকা বিদ্যুতায়িত ডিস লাইনের তারে জড়িয়ে তাদের মৃত্যু হয়েছে। এ ব্যাপারে আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে বলে তিনি জানান।


নিউজরুম ০২-০৯-২০২০ ০৬:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 368 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com