শিরোনামঃ
নিউজরুম ০২-০৯-২০২০ ০৫:৫৮ অপরাহ্ন |
দেশি-বিদেশি বিভিন্ন কোম্পানির নকল ক্যাবল উৎপাদন এবং নতুন মোড়কে হুবহু ব্র্যান্ডের লোগো ব্যবহার করে বাজারজাত হচ্ছে নকল ক্যাবল। এসব অভিযোগে রাজধানীর বংশাল থানাধীন নবাবপুর এলাকায় নকল ও নিম্নমানের ইলেকট্রিক ক্যাবল তৈরির কারখানায় অভিযান পরিচালনা করছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বুধবার (২ সেপ্টেম্বর) দুপুরে র্যাব-১০ এর সহযোগিতায় শুরু হওয়া অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম।
তিনি জানান, অভিযানে বিপুল পরিমাণ নকল বৈদ্যুতিক ক্যাবল ও যন্ত্রাংশ জব্দ করা হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com