নিউইয়র্কে জুমার নামাজে মোটরবাইক হামলা
৩০ এপ্রিল, ২০২৬ ০৪:৫১ পূর্বাহ্ন

  

নিউইয়র্কে জুমার নামাজে মোটরবাইক হামলা

নিউজরুম
২৯-০৮-২০২০ ০৭:১১ অপরাহ্ন
নিউইয়র্কে জুমার নামাজে মোটরবাইক হামলা

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের একটি মসজিদে মোটরবাইক হামলায় বেশ কয়েকজন মুসল্লি আহত হয়েছেন। ২৮ আগস্ট জুমার নামাজ চলাকালীন নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের আওতাধীন জামে মসজিদে এ ঘটনাটি ঘটে। পুলিশ ঘটনাস্থল থেকে হামলাকারী এক কৃষ্ণাঙ্গ যুবককে আটক করেছে।

নর্থ ব্রঙ্কস ইসলামিক সেন্টারের সেন্টারের আওতাধীন জামে মসজিদের মুসল্লিরা জানান, শুক্রবার বেলা একটার দিকে জুমার নামাজের জন্য মুসল্লিরা প্রস্তুতি নিচ্ছিলেন। মসজিদের ভেতরে স্থান সংকুলান হওয়ায় এবং করোনাভাইরাস জনিত কারণে সামাজিক দূরত্ব বজায় রাখতে গিয়ে নামাজের জন্য মসুল্লিরা ফুটপাত ও রাস্তায় অবস্থান নেন।

নামাজ শুরু হওয়ার আগেই মোটরসাইকেল আরোহী এক কৃষ্ণাঙ্গ যুবক উত্তেজনাকর কথা বলতে থাকেন। এক পর্যায়ে মসল্লিদের উপর মোটরবাইক উঠিয়ে দেয়। এতে কয়েকজন মুসল্লি আহত হন। উদ্ভুত পরিস্থিতিতে মুসল্লিরা হামলাকারীকে ঘিরে রেখে পুলিশ খবর দেন।

বিপুল সংখ্যক পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পুরো এলাকাটি ঘিরে ফেলেন। পরিস্থিতি খারাপ হওয়ার আগেই এবং উত্তেজিত মুসল্লিদের কবল থেকে পুলিশ কৃষ্ণাঙ্গ যুবকটিকে তাদের হেফাজতে নেন। হামলাকারী যুবকের নাম-পরিচয় জানা যায়নি। আহত মুসল্লিরা চিকিৎসার জন্য স্থানীয় হাসপাতালে ভর্তি হয়েছে বলে জানা গেছে।


নিউজরুম ২৯-০৮-২০২০ ০৭:১১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 302 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com