হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু
০১ মে, ২০২৬ ০২:২৩ অপরাহ্ন

  

হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

নিউজরুম
২৯-০৮-২০২০ ০৩:৩৮ অপরাহ্ন
হাওরে গোসলে নেমে পর্যটকের মৃত্যু

কিশোরগঞ্জের নিকলীতে হাওরের পানিতে গোসল করতে নেমে নিখোঁজের একদিন পর মো. ইফাত নামে এক পর্যটকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৯ আগস্ট) সকালে উপজেলার মোহরকোনা এলাকায় পানিতে ভাসমান অবস্থায় তার মরদেহ পাওয়া যায়।

নিকলী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম সিদ্দিকী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

নিহত মো. ইফাত নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার কাদিরপুর গ্রামের হানিফ মিয়ার ছেলে। তিনি ঢাকায় ব্যবসা করতেন।

পুলিশ জানায়, ইফাতসহ ঢাকা থেকে ৯ জনের একটি পর্যটক দল শুক্রবার (২৮ আগস্ট) নিকলীর হাওরে ঘুরতে আসেন। বিকেলে উপজেলার মোহরকোনা এলাকায় হাওরে গোসল করতে নেমে পানিতে তলিয়ে নিখোঁজ হন ইফাত। অনেক খোঁজাখুঁজি করেও তাকে পাওয়া যাচ্ছিল না। শনিবার সকালে পানিতে তার মরদেহ ভাসতে দেখে পুলিশে খবর দেয় এলাকাবাসী।


নিউজরুম ২৯-০৮-২০২০ ০৩:৩৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 267 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com