দুর্নীতি : চট্টগ্রামে ডাক বিভাগের দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ
১১ মে, ২০২৬ ১২:৫৫ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

দুর্নীতি : চট্টগ্রামে ডাক বিভাগের দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ

নিউজরুম
২৭-০৮-২০২০ ০২:৩৬ অপরাহ্ন
দুর্নীতি : চট্টগ্রামে ডাক বিভাগের দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ

চট্টগ্রামে ডাক বিভাগের দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করা হয়েছে। ডাক বিভাগের নিজস্ব অডিট বিভাগে এ দুই কর্মকর্তার বিরুদ্ধে দুর্নীতির প্রমাণ পাওয়ায় তাদের নগরের কোতোয়ালি থানায় সোপর্দ করে বলে জাগো নিউজকে জানিয়েছেন কোতয়ালী থানার ওসি (তদন্ত) কামরুজ্জামান।

বৃহস্পতিবার (২৭ আগস্ট) সকালে ডাক বিভাগের ওই দুই কর্মকর্তাকে পুলিশে সোপর্দ করা হয়। তারা হলেন- সারওয়ার আলম ও নুর মোহাম্মদ।

পুলিশ কর্মকর্তা কামরুজ্জামান জাগো নিউজকে বলেন, উনাদের বিরুদ্ধে অভিযোগের বিস্তারিত আমরা এখনও পাইনি। সকালে ডাক বিভাগের নিজস্ব অডিট বিভাগ এই দুই কর্মকর্তাকে আমাদের হাতে সোপর্দ করে গেছেন। তারা মামলার প্রস্তুতি নিয়ে আসছেন বলে আমাদের জানিয়েছেন।


নিউজরুম ২৭-০৮-২০২০ ০২:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 237 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com