শিরোনামঃ
নিউজরুম ১৬-০৮-২০২০ ০৪:২৩ অপরাহ্ন |
ইংল্যান্ড ও পাকিস্তানের মধ্যকার চলতি টেস্ট সিরিজের দ্বিতীয় ম্যাচটি পড়েছে বৃষ্টির কবলে। ম্যাচের তিনদিনে যেখানে স্বাভাবিক অবস্থায় ২৭০ ওভার খেলা হওয়ার কথা, সেখানে হয়েছে মাত্র ৮৬ ওভার। প্রথম তিন দিনেই বৃষ্টির পেটে গেছে ১৮৪ ওভার বা দুই দিনের বেশি সময়। তিনদিনেও শেষ হয়নি ম্যাচের একটি ইনিংস।
তবু স্বাগতিকদের সাবেক অধিনায়ক মাইকেল ভন মনে করেন, শেষ দুইদিন খেলা হলে এই উইকেটে ম্যাচের ফল আসা সম্ভব। তাও সেটি যাবে পাকিস্তানিদের পক্ষে। ভনের মতে, পাকিস্তানি পেসাররা সাউদাম্পটনের এই পিচে ত্রাস ছড়াবেন ইংলিশ ব্যাটিং লাইনআপে। বিশেষ করে মোহাম্মদ আব্বাসের ব্যাপারে বাড়তি সতকর্তার কথাও বলেছেন ভন।
এখনও পর্যন্ত খেলা হওয়া ৮৬ ওভারে ৯ উইকেট হারিয়ে ২২৩ রান করেছে পাকিস্তান। তাদের দ্রুতই অলআউট করে ব্যাটিংয়ে নামার আশায় রয়েছে ইংল্যান্ড। কিন্তু ইংলিশদের কাজ অনেক কঠিন করে তুলবেন আব্বাস, এমনটাই মনে করেন ভন। তার মতে সাউদাম্পটনের পিচের পুরোটা জুড়ে যে আব্বাসেরই নাম লেখা।
ক্রিকবাজকে দেয়া সাক্ষাৎকারে ভন বলেছেন, ‘আমার মতে এখনও ম্যাচে ফল আসা সম্ভব। কারণ এই পিচ অনেক কিছুই করছে। এটা ক্লাসিক ইংলিশ টেস্ট ম্যাচের পিচ। পিচে সবুজ একটা আভা আছে এবং সিম মুভমেন্টও আছে। আপনার কাছে যখন নাসিম শাহ, শাহিন শাহ আফ্রিদি এবং মোহাম্মদ আব্বাসের মতো বোলার আছে, তখন সবই নিজের পক্ষে পাবেন।’
তিনি আরও বলেন, ‘এই পিচের ওপর পুরো জায়গায় যেন মোহাম্মদ আব্বাসের নাম লেখা। এই পিচে লেন্থে বোলিং করতে সে পছন্দ করবে। সে এখানে কাঁপিয়ে দেবে। আমি গত সপ্তাহেও বলেছি যে ওল্ড ট্র্যাফোর্ডে ওর (আব্বাস) বিপক্ষে খেলতে আমার বেশ ঝামেলা হতো। আব্বাসকে পরদিন খেলতে হবে ভাবলে আমার ঘুমই আসতো না।’
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com