যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নতুন তত্ত্বাবধায়ক
২৭ এপ্রিল, ২০২৬ ০৭:০১ পূর্বাহ্ন

  

যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নতুন তত্ত্বাবধায়ক

নিউজরুম
১৬-০৮-২০২০ ০৫:২০ অপরাহ্ন
যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে নতুন তত্ত্বাবধায়ক

তিন কিশোর নিহত হওয়ারও পর যশোরের পুলেরহাটের শিশু উন্নয়ন কেন্দ্রে নতুন তত্ত্বাবধায়ক নিয়োগ দেয়া হয়েছে। খুলনার আঞ্চলিক প্রশিক্ষণ কেন্দ্রের অধ্যক্ষ (সহকারী পরিচালক) মো. জাকির হোসেন তত্ত্বাবধায়ক নিয়োগ পেয়েছেন।

সমাজকল্যাণ মন্ত্রণালয় থেকে এই নিয়োগ দিয়ে আদেশ জারি করা হয়েছে। এর আগে এই কিশোর উন্নয়ন কেন্দ্রের তত্ত্বাবধায়ক আব্দুল্লাহ আল মাসুদকে প্রত্যাহার করে সমাজসেবা অধিদফতরের সদর দফতরে সংযুক্ত করা হয়। পরে তিনি সাময়িক বরখাস্ত হন।

গত বৃহস্পতিবার (১৩ আগস্ট) যশোরের কিশোর উন্নয়ন কেন্দ্রে নির্যাতনে তিন কিশোর নিহত হয়। এ সময় আহত হয় অন্তত ১৪ জন।

এই ঘটনায় কেন্দ্রের তত্ত্বাবধায়কসহ সহকারী তত্ত্বাবধায়ক প্রবেশন অফিসার মাসুম বিল্লাহ, কারিগরি প্রশিক্ষক ওমর ফারুক, ফিজিক্যাল ইন্সট্রাক্টর একেএম শাহানুর আলম ও সাইকো সোশ্যাল কাউন্সিলর মুশফিকুর রহমানকে গ্রেফতার করা হয়। তারা এখন রিমান্ডে রয়েছেন।


নিউজরুম ১৬-০৮-২০২০ ০৫:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 243 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com