শিরোনামঃ
নিউজরুম ১৫-০৮-২০২০ ০৯:০৮ অপরাহ্ন |
ঢাকা জেলার সাভার এলাকা থেকে ৩৩৩ বোতল ফেনসিডিলসহ দুই মাদক বিক্রেতাকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। আটকরা হলেন- সোহেল রানা (৩২) এবং মাসুদ মোল্লা (৩০)। দুজনের বাড়িই দিনাজপুরে।
১৫ আগস্ট সকাল ৬টার দিকে সাভার বাসস্ট্যান্ডে চেকপোস্ট বসিয়ে হাই ট্রাভেলসের বাস থেকে ওই ফেনসিডিল জব্দসহ দু’জনকে আটক করা হয়।
শনিবার দুপুরে র্যাব- ৪ এর সহকারী পরিচালক (অপস) সহকারী পুলিশ সুপার জিয়াউর রহমান চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মেজর মো. রকিবুল হাসান এবং এএসপি রিফাত বাশার তালুকদারের র্যাব- ৪ এর একটি দল সাভার মডেল থানাধীন সাভার বাসস্ট্যান্ডস্থ আরএস টাওয়ার এর সামনে চেকপোস্ট পরিচালনা করে।

সকাল ৬টার দিকে হাই-ট্রাভেলস বাসে অভিযান পরিচালনা করে বাসের বাম পাশের বাইরের অংশের পেছনের বক্সে অভিনব পদ্ধতিতে বহনকৃত দুটি ক্যারেটে ৩৩৩ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ওই দুই মাদক বিক্রেতাকে আটক করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, দু’জনই পরস্পর যোগসাজসে দীর্ঘদিন যাবৎ অভিনব পদ্ধতিতে বিভিন্ন পরিবহনে কৌশলে ফেনসিডিল বহন করে রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ক্রয়-বিক্রয় করে আসছিল। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com