কুমেকে করোনা ও উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু
৩০ এপ্রিল, ২০২৬ ০৪:৪৪ পূর্বাহ্ন

  

কুমেকে করোনা ও উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু

নিউজরুম
১৩-০৮-২০২০ ০৩:২১ অপরাহ্ন
কুমেকে করোনা ও উপসর্গ নিয়ে আরও ৬ মৃত্যু

কুমিল্লা মেডিকেল কলেজ (কুমেক) হাসপাতালে গত ২৪ ঘণ্টায় করোনা ও উপসর্গ নিয়ে ৬ জন মারা গেছেন। তাদের মধ্যে পাঁচজন পুরুষ এবং একজন নারী। মঙ্গলবার কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মো. মুজিবুর রহমান এসব তথ্য জানান।


করোনা সংক্রমণে মৃত ব্যক্তিরা হলেন, কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার করপাতি গ্রামের আবদুল বারেক (৭০), নগরীর ছাতিপট্টি এলাকার ধীরেন্দ্রনাথ বণিকের স্ত্রী সন্ধ্যা বণিক (৭৫) ও চাঁদপুর জেলার কচুয়ার লাল মোহন সরকার (৭০)।

এছাড়া করোনা উপসর্গ নিয়ে মারা গেছেন, কুমিল্লার মনোহরগঞ্জ উপজেলার বাতাবাড়িয়া গ্রামের মকবুল আহমেদ (৮০), কুমিল্লা জেলার চান্দিনা উপজেলার গোলাম মোস্তফা (৪৫) ও চাঁদপুর জেলার হাফানিয়া এলাকার শফিকুল ইসলাম (৫৯)।

উল্লেখ্য, কুমেক হাসপাতালে করোনা ইউনিটে পজিটিভ ও উপসর্গ নিয়ে এ পর্যন্ত মোট ৩৩০ জনের মৃত্যু হয়েছে।


নিউজরুম ১৩-০৮-২০২০ ০৩:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 265 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com