২৪ ঘণ্টায় করোনা কাড়ল ৩৪ প্রাণ
৩০ এপ্রিল, ২০২৬ ০৮:২৪ পূর্বাহ্ন

  

২৪ ঘণ্টায় করোনা কাড়ল ৩৪ প্রাণ

নিউজরুম
০৯-০৮-২০২০ ০২:৪০ অপরাহ্ন
২৪ ঘণ্টায় করোনা কাড়ল ৩৪ প্রাণ

দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৪ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৩৯৯ জনে।

করোনাভাইরাস বিষয়ে রোববার (৯ আগস্ট) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের দৈনন্দিন বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। অনলাইনে বুলেটিন পড়েন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

গতকালের তথ্য
গতকাল শনিবারের (৮ আগস্ট) বুলেটিনে বলা হয়, করোনায় আক্রান্ত রোগীদের মধ্যে গত ২৪ ঘণ্টায় ৩২ জন মারা গেছেন। ১১ হাজার ৭৩৭টি নমুনা পরীক্ষায় নতুন রোগী শনাক্ত হয়েছেন আরও দুই হাজার ৬১১ জন। দেশে একদিনে সর্বোচ্চ মৃত্যুর রেকর্ড ৬৪ জনের। সে তথ্য জানানো হয় ৩০ জুনের বুলেটিনে। সর্বোচ্চ শনাক্তের রেকর্ড চার হাজার ১৯ জনের, যা জানানো হয় ২ জুলাইয়ের বুলেটিনে।

বৈশ্বিক সর্বশেষ
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। এতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক কোটি ৯৮ লাখ ১৭ হাজার ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা সাত লাখ ২৯ হাজারের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা এক কোটি সোয়া ২৭ লাখ প্রায়। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।


নিউজরুম ০৯-০৮-২০২০ ০২:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 231 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com