দেশের আইসিটি বিপ্লবের স্থপতি জয় : এমপি শাওন
০৮ নভেম্বর, ২০২৬ ০৭:০৭ অপরাহ্ন

  

দেশের আইসিটি বিপ্লবের স্থপতি জয় : এমপি শাওন

নিউজরুম
০৬-০৮-২০২০ ০৬:২১ অপরাহ্ন
দেশের আইসিটি বিপ্লবের স্থপতি জয় : এমপি শাওন

ভোলা-৩ আসনের সংসদ সদস্য (এমপি) নুরুন্নবী চৌধুরী শাওন বলেছেন, বাংলাদেশের আইসিটি বিপ্লবের স্থপতি সজীব ওয়াজেদ জয়। স্বাধীনতা যুদ্ধের বছরে জন্ম নিয়েছেন বলে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান তাঁর নাতির নাম রেখেছিলেন জয়। তিনি এখন প্রধানমন্ত্রীর আইসিটি উপদেষ্টা।

প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের ৫০তম জন্মদিন উপলক্ষে ভোলার লালমোহন উপজেলার লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নে ফ্রি আইসিটি প্রশিক্ষণ শেষে সনদ বিতরণ অনুষ্ঠান প্রধান অতিথির বক্তব্যে এমপি শাওন এসব কথা বলেন।

তিনি আরও বলেন, বাংলাদেশ এক সময় তথ্য-প্রযুক্তি খাতে পিছিয়ে ছিল। কিন্তু আজ তথ্য ও প্রযুক্তিগত সুবিধা মানুষের হাতের মুঠোয়। দ্রুত ডিজিটাল প্রযুক্তির প্রসারে এগিয়ে থাকা দেশের তালিকায় উঠে এসেছে বাংলাদেশের নাম। আর এটা সম্ভব হয়েছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার দূরদর্শী রূপকল্প বাস্তবায়নে আইসিটি উপদেষ্টা হিসেবে পাশে থাকা সজীব ওয়াজেদ জয়ের কারণেই।

jagonews24

লর্ড হার্ডিঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি আরিফ খান জয়ের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন লালমোহন উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি দিদারুল ইসলাম অরুন, সাধারণ সম্পাদক ফখরুল আলম হাওলাদার, লর্ড হার্ডিঞ্জ ইউনিয়নের চেয়ারম্যান আবুল কাশেম মিয়া প্রমুখ।

পরে লর্ড হার্ডিঞ্জ বাজারে একটি ফ্রি ওয়াইফাই জোনের উদ্বোধন করেন এমপি শাওন।


নিউজরুম ০৬-০৮-২০২০ ০৬:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 241 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com