শিরোনামঃ
নিউজরুম ৩০-০৭-২০২০ ০৮:৪৭ অপরাহ্ন |
ঈদুল আজহায় কোরবানির স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানিয়েছে স্বাস্থ্য অধিদফতর। বৃহস্পতিবার (৩০ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ আহ্বান জানান অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক ডা. নাসিমা সুলতানা।
তিনি বলেন, ‘কোরআনে পশু কোরবানি দেয়ার নিয়ম আছে। এ জন্য পশুর হাট চলছে। হাটে স্বাস্থ্যবিধি দেয়া হয়েছে প্রত্যেকের জন্য। ক্রেতা-বিক্রেতা আর যারা কাজ করছেন- প্রত্যেকের জন্য স্বাস্থ্যবিধি দেয়া হয়েছে। কোরবানি চলাকালে বাসাবাড়িতে কীভাবে স্বাস্থ্যবিধি মেনে চলব, সেগুলোও বলা হয়েছে। কোরবানি পরবর্তী সময়ে কী করব, সবকিছুতে স্বাস্থ্যবিধির নির্দেশনা দেয়া আছে। আপনারা সবাই স্বাস্থ্যবিধির প্রতি খেয়াল রাখবেন। তবেই আমরা এমন একটি মারাত্মক মহামারি থেকে নিজেদের মুক্ত রাখতে পারব।’
সবার সমন্বিত প্রচেষ্টা ছাড়া শুধু যারা কাজ করে যাচ্ছেন, তাদের পক্ষে এই মহামারি প্রতিরোধ সম্ভব নয় বলেও মন্তব্য করেন নাসিমা সুলতানা। তিনি বলেন, ‘করোনা প্রতিরোধের জন্য আমরা যেন সচেষ্ট থাকি, সচেতন থাকি। আমরা যে স্বাস্থ্যবিধিগুলো বলছি, সেগুলো যেন কঠোরভাবে মেনে চলি। তবেই এ রোগ প্রতিরোধ সম্ভব। বিধিগুলোর মধ্যে আমরা সর্বদাই বলি আপনারা মাস্ক পরুন, বারবার সাবান পানি দিয়ে ২০ সেকেন্ড ধরে হাত ধোবেন, সামাজিক দূরত্ব বজায় রাখুন এবং জনসমাবেশ এড়িয়ে চলুন।’
বাংলাদেশে করোনা পরিস্থিতি
বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ। দেশে গত । ফলে ভাইরাসটিতে মৃতের সংখ্যা এখন তিন হাজার ৮৩।
২৪ ঘণ্টায় এ । এতে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল দুই লাখ ৩৪ হাজার ৮৮৯ জনে।
বৈশ্বিক পরিস্থিতি
গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে । চীনের উহান শহর থেকে গত ডিসেম্বরে ছড়ানো ভাইরাসটিতে এখন পর্যন্ত আক্রান্তের সংখ্যা এক কোটি ৭২ লাখ ছাড়িয়ে গেছে। মৃতের সংখ্যা ছয় লাখ ৭০ হাজারের বেশি। তবে সুস্থ রোগীর সংখ্যা এক কোটি সাত লাখ ১৬ হাজার ছাড়িয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com