শিরোনামঃ
নিউজরুম ২৯-০৭-২০২০ ০২:৫০ অপরাহ্ন |
দেশে মহামারি করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হয়ে গত ২৪ ঘণ্টায় মৃত্যুর মিছিলে যোগ হয়েছেন আরও ৩৫ জন। ফলে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল তিন হাজার ৩৫ জনে। গত ২৪ ঘণ্টায় এ ভাইরাস পাওয়া গেছে আরও তিন হাজার নয়জনের দেহে। এতে শনাক্ত রোগীর সংখ্যা এখন দুই লাখ ৩২ হাজার ১৯৪।
বুধবার (২৯ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক দৈনন্দিন বুলেটিনে এ তথ্য তুলে ধরেন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।
বুলেটিনে বরাবরের মতো করোনা থেকে সুরক্ষিত ও সুস্থ থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানান ডা. নাসিমা।
বৈশ্বিক সর্বশেষ
চীনের উহান শহর থেকে ছড়ানো করোনাভাইরাস মৃত্যুপুরীতে পরিণত করেছে গোটা বিশ্বকে। গত ডিসেম্বরের পর থেকে এখন পর্যন্ত ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা এক কোটি ৬৯ লাখ ছাড়িয়েছে। মৃতের সংখ্যা ছয় লাখ ৬৮ হাজার প্রায়। তবে সুস্থ রোগীর সংখ্যা এক কোটি চার লাখ ৭২ হাজার ছাড়িয়েছে। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com