শিরোনামঃ
নিউজরুম ২৭-০৭-২০২০ ০১:২৮ অপরাহ্ন |
বন্যাকবলিত এলাকায় পানিতে ডুবে আরও ৮ জন ও সাপের কামড়ে একজনসহ মোট ৯ জনের মৃত্যু হয়েছে। পানিতে ডুবে টাঙ্গাইলে তিনজন, মানিকগঞ্জে একজন এবং নওগাঁয় আরও ২ জনের মৃত্যু হয়েছে। এছাড়া মানিকগঞ্জে সাপের কামড়ে একজনের মৃত্যু হয়েছে।
স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুম সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, দেশে বন্যা কবলিত ২১ জেলায় ডায়রিয়া, শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যা (আরটিআই), চর্মরোগ, চোখের প্রদাহ ও অন্যান্য আঘাতজনিত কারণসহ নানা রোগে আক্রান্ত হচ্ছে মানুষ।
গত ২৪ ঘণ্টায় এ সব জেলায় ডায়রিয়াতে ৪১২ জন, শ্বাসপ্রশ্বাসজনিত সমস্যায় ১৩২ জন, চর্মরোগে ২৭০ জন, চোখের প্রদাহে ৩০ জন ও অন্যান্য আঘাতজনিত কারণে ৫১ জনসহ ১ হাজার ২১৮ জন আক্রান্ত হন।
গত ৩০ জুন থেকে ২৫ জুলাই পর্যন্ত সময়ে দেশের ২১ জেলায় ১১৯ জনের মৃত্যু হয়। মোট মৃতের মধ্যে পানিতে ডুবে মারা গেছেন ৯৬ জন, সাপের কামড়ে ১৩ জন, বজ্রপাতে ৮ জন ও অন্যান্য কারণে ১ জনের মৃত্যু হয়। এসময়ের সর্বমোট বিভিন্ন রোগে আক্রান্ত হয় ১০ হাজার ৬৮৪ জন।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com