করোনাভাইরাসে আরও অর্ধশত মৃত্যু
৩০ এপ্রিল, ২০২৬ ০৮:২৮ অপরাহ্ন

  

করোনাভাইরাসে আরও অর্ধশত মৃত্যু

নিউজরুম
২৩-০৭-২০২০ ০২:৩৬ অপরাহ্ন
করোনাভাইরাসে আরও অর্ধশত মৃত্যু

দেশে দিনে দিনে দীর্ঘ হচ্ছে করোনাভাইরাসে (কোভিড-১৯) মৃত্যুর মিছিল। গত ২৪ ঘণ্টায় এ মিছিলে যোগ হয়েছেন আরও ৫০ জন। এ নিয়ে ভাইরাসটিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়াল দুই হাজার ৮০১ জনে।

বৃহস্পতিবার (২৩ জুলাই) দুপুরে স্বাস্থ্য অধিদফতরের করোনাভাইরাস বিষয়ক নিয়মিত হেলথ বুলেটিনে এ তথ্য তুলে ধরা হয়। অনলাইনে বুলেটিন পড়েন অধিদফতরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা. নাসিমা সুলতানা।

বরাবরের মতো বুলেটিনে করোনাভাইরাস থেকে সুরক্ষিত থাকতে সবাইকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহ্বান জানানো হয়।

বৈশ্বিক পরিস্থিতি
গত ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়ানোর পর গোটা বিশ্বকে মৃত্যুপুরীতে পরিণত করেছে করোনাভাইরাস। বিশ্বজুড়ে এ ভাইরাসে আক্রান্তের সংখ্যা এখন এক কোটি ৫৩ লাখ ৮২ হাজারের বেশি। মৃতের সংখ্যা ছয় লাখ ৩০ হাজার ছাড়িয়েছে। তবে সুস্থ হয়েছেন সাড়ে ৯৩ লাখ রোগী। বাংলাদেশে করোনাভাইরাস প্রথম শনাক্ত হয় গত ৮ মার্চ। আর এতে প্রথম মৃত্যু হয় ১৮ মার্চ।


নিউজরুম ২৩-০৭-২০২০ ০২:৩৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 236 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com