চিকিৎসা অবহেলার অভিযোগ তদন্তে সিভিল সার্জনের নেতৃত্বে কমিটি
৩০ এপ্রিল, ২০২৬ ০৯:৪৪ অপরাহ্ন

  

চিকিৎসা অবহেলার অভিযোগ তদন্তে সিভিল সার্জনের নেতৃত্বে কমিটি

নিউজরুম
২২-০৭-২০২০ ০৬:০৪ অপরাহ্ন
চিকিৎসা অবহেলার অভিযোগ তদন্তে সিভিল সার্জনের নেতৃত্বে কমিটি

বৈশ্বিক মহামারি করোনাকালীন পরিস্তিতিতে বিভিন্ন সময়ে হাসপাতালে রোগীদের চিকিৎসা অবহেলা নিয়ে আসা অভিযোগ সংক্রান্ত বিষয়ে অনুসন্ধান করার জন্য দেশের সকল জেলার সিভিল সার্জনের নেতৃত্বে ৪ সদস্যের কমিটি গঠন করা হয়েছে।

একই সঙ্গে রোগীদের চিকিৎসা সংক্রান্ত কোনো বিষয়ে অভিযোগ দায়ের করতে হলে স্বাস্থ্য মন্ত্রণালয়ের একটি হটলাইন চালু করা হয়েছে যেখানে ইমেইলে অভিযোগ দায়ের করা যাবে। সেটির মাধ্যমে এখন স্বাস্থ্য বাতায়নে প্রতিদিন অভিযোগ জমা হচ্ছে।

এছাড়াও অক্সিজেন সিলিন্ডারের সম্ভাব্য মূল্য ধরা হয়েছে ১৫ হাজার টাকা। যা ভবিষ্যতে মূল্য নির্ধারণ করে আদালতকে জানিয়ে দেওয়া হবে।

হাইকোর্টের আদেশে এ সংক্রান্ত প্রতিবেদন আদালতে উপস্থাপন করেন রাষ্ট্রপক্ষের আইনজীবী।

আদালতে আজ রিটের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার অনিক আর হক, অ্যাডভোকেট ইয়াদিয়া জামান, এএম জামিউল হক ফয়সাল ও ব্যারিস্টার এ কে এম এহসানুর রহমান।


নিউজরুম ২২-০৭-২০২০ ০৬:০৪ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 216 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com