সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যাবের অভিযান
১২ মে, ২০২৬ ০৮:৪৬ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যাবের অভিযান

নিউজরুম
১৯-০৭-২০২০ ০৬:৫১ অপরাহ্ন
সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে র‌্যাবের অভিযান

রাজধানীর গুলশান-২ এ অবস্থিত সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতালে অভিযান চালাচ্ছে র‌্যাব। রোববার (১৯ জুলাই) দুপুরে করোনার চিকিৎসায় ডেডিকেটেড হাসপাতালটিতে অভিযান শুরু করে র‌্যাবের একটি দল।

হাসপাতালটিতে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র‌্যাব সদর দফতরের নির্বাহী ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম। তিনি বলেন, বিকেল ৩টার দিকে অভিযান শুরু হয়েছে। অভিযান শেষে বিস্তারিত জানানো হবে।

এদিকে র‌্যাবের একটি সূত্র জানিয়েছে, করোনার র‌্যাপিড কিট টেস্ট, অ্যান্টিবডি নিয়ে বেশকিছু অভিযোগ খতিয়ে দেখতে অভিযান পরিচালনা করা হচ্ছে।

কোভিড-১৯ (করোনাভাইরাস) রোগীদের চিকিৎসায় যুক্ত বেসরকারি মেডিকেল কলেজ হাসপাতালের মধ্যে অন্যতম ৫০০ শয্যার সাহাবুদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। সম্প্রতি বেশকিছু অনিয়মের অভিযোগ ওঠে হাসপাতালটির বিরুদ্ধে।


নিউজরুম ১৯-০৭-২০২০ ০৬:৫১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 212 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com