শিরোনামঃ
নিউজরুম ১৮-০৭-২০২০ ০৭:০৭ অপরাহ্ন |
রাজধানীর মিটফোর্ড এলাকায় অননুমোদিত ওষুধ মজুত ও বিক্রির বিরুদ্ধে অভিযান পরিচালনা করছে পুলিশের এলিট ফোর্স র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
শনিবার (১৯জুলাই) দুপুর ১টার দিকে এ অভিযান শুরু হয়। ওষুধ প্রশাসন অধিদফতরের সহযোগিতায় অভিযানে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন র্যাব-৩ এর নির্বাহী ম্যাজিস্ট্রেট পলাশ কুমার বসু।
তিনি বলেন, নকল, ভেজাল ওষুধের সাথে আন-অথরাইজড (অননুমোদিত) ওষুধ মজুত করে বিক্রি করা হচ্ছে এমন তথ্যের ভিত্তিতে মিটফোর্ডের আলী চেয়ারম্যান মেডিসিন মার্কেটে অননুমোদিত ওষুধের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত বেশকিছু অননুমোদিত ওষুধ জব্দ করা হয়েছে। অভিযান শেষে এ ব্যাপারে বিস্তারিত জানানো হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com