ব্রিজ ভেঙে সিমেন্টবোঝাই ট্রাক বিলে, যোগাযোগ বিচ্ছিন্ন
০৩ মে, ২০২৬ ০২:৩২ পূর্বাহ্ন

  

ব্রিজ ভেঙে সিমেন্টবোঝাই ট্রাক বিলে, যোগাযোগ বিচ্ছিন্ন

নিউজরুম
১৮-০৭-২০২০ ০৫:২০ অপরাহ্ন
ব্রিজ ভেঙে সিমেন্টবোঝাই ট্রাক বিলে, যোগাযোগ বিচ্ছিন্ন

অতিরিক্ত সিমেন্টবোঝাই ট্রাকসহ বেইলি ব্রিজ ভেঙে পড়ে বগুড়ার সঙ্গে সারিয়াকান্দি উপজেলার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার (১৮ জুলাই) সকালে বগুড়া-সারিয়াকান্দি সড়কের গাবতলী উপজেলার সাবাসপুর এলাকার বরুঙ্গী বিলের ওপর বেইলি ব্রিজটি ভেঙে পড়ে।

জানা গেছে, ১০ চাকার একটি ট্রাক ৫০ টন সিমেন্ট নিয়ে সারিয়াকান্দি যাচ্ছিল। ট্রাকটি সাবাসপুর বরুঙ্গী বিলে সড়ক ও জনপথ বিভাগের বেইলি ব্রিজ অতিক্রম করার সময় ব্রিজটি ভেঙে পড়ে। ঘটনার পর পরই ট্রাকের চালক ও হেলপার পালিয়ে যান।

সড়ক ও জনপথ বিভাগ সূত্রে জানা গেছে, বেইলি ব্রিজটি পুরাতন এবং ঝুঁকিপূর্ণ হওয়ায় ৫ টনের অতিরিক্ত পণ্য পরিবহন করা যাবে না মর্মে ব্রিজের উভয় পাশে সাইনবোর্ড দেয়া হয়। কিন্তু কিছু দিন আগে একটি সাইনবোর্ড ভেঙে যায় এবং অপরটি চুরি হয়ে যায়।

বগুড়া সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আশরাফুজ্জামান বলেন, ৫০ টন সিমেন্ট বোঝাই ট্রাক অতিক্রম করার সময় ব্রিজটি ভেঙে গেছে। এ ঘটনায় ট্রাকের মালিকের নামে মামলা করা হবে। ট্রাকটি সরানোর পর ব্রিজটি প্রতিস্থাপনে কাজ শুরু করা হবে।


নিউজরুম ১৮-০৭-২০২০ ০৫:২০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 374 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com