খুলনায় করোনার উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু
০৪ মে, ২০২৬ ০৫:৩১ পূর্বাহ্ন

  

খুলনায় করোনার উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু

নিউজরুম
২৫-০৬-২০২০ ০২:১২ অপরাহ্ন
খুলনায় করোনার উপসর্গ নিয়ে আরও ৩ জনের মৃত্যু

খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের আইসোলেশন ওয়ার্ডে করোনাভাইরাসের উপসর্গ নিয়ে আরও তিনজনের মৃত্যু হয়েছে। বুধবার (২৪ জুন) তাদের মৃত্যু হয়। খুলনা মেডিকেল কলেজ হাসপাতালের পরিচালক ডা. মুন্সী মো. রেজা সেকেন্দার বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, জ্বর ও শ্বাসকষ্ট নিয়ে খুলনা জিলা স্কুলের শিক্ষক মো. জান্নাতুল ফেরদৌস (৪০) বুধবার (২৪ জুন) রাত ১১টার দিকে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত ১টার দিকে তার মৃত্যু হয়। তার বাড়ি নগরীর বয়রা পালপাড়া এলাকায়।

নগরীর বাগমারা এলাকার হারুন শেখ (৫৫) নামে এক ব্যক্তি বুধবার বিকেল সাড়ে ৪টার দিকে হাসপাতালে ভর্তি হন। চিকিৎসাধীন অবস্থায় রাত দেড়টায় তিনি মারা যান। এছাড়াও নগরীর রায়েরমহল এলাকার বাবু (৪৫) নামে এক ব্যক্তি মঙ্গলবার (২৩ জুন) বিকেলে হাসপাতালে ভর্তি হন। বুধবার (২৪ জুন) রাতে তার মৃত্যু হয়।

করোনার উপসর্গ নিয়ে মৃতদের নমুনা সংগ্রহ করা হয়েছে বলে জানান ডা. মুন্সী মো. রেজা সেকেন্দার।


নিউজরুম ২৫-০৬-২০২০ ০২:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 280 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com