করোনামুক্ত হ‌লেন ভোক্তা অধিদফতরের এডি ফাহমিনা আক্তার
০৪ মে, ২০২৬ ০৪:৩২ পূর্বাহ্ন

  

করোনামুক্ত হ‌লেন ভোক্তা অধিদফতরের এডি ফাহমিনা আক্তার

নিউজরুম
২৫-০৬-২০২০ ০৯:২৯ অপরাহ্ন
করোনামুক্ত হ‌লেন ভোক্তা অধিদফতরের এডি ফাহমিনা আক্তার

করোনাভাইরাস (কোভিড-১৯ ) থে‌কে মুক্ত হ‌য়ে‌ছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের সহকারী পরিচালক (এডি) ফাহমিনা আক্তার। ১৪ দিন আইসোলেশনে থাকার পর বুধবার (২৪জুন) কোভিড-১৯ পরীক্ষায় তার নেগেটিভ আসে।

বৃহস্প‌তিবার (২৫ জুন) ফাহমিনা আক্তার নি‌জেই  বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন। এর আ‌গে গত ১১ জুন তি‌নি করোনাভাইরাসে আক্রান্ত হিসেবে শনাক্ত হন।

অধিদফতর সূত্রে জানা গেছে, মাহামারি করোনায় ভোক্তা অধিদফতরে গত ১৩ মে প্রথম আক্রান্ত হন আলোচিত কর্মকর্তা মনজুর মোহাম্মদ শাহরিয়ার। এরপর ১৮ মে অধিদফতরের মহাপরিচালক (অতিরিক্ত সচিব) বাবলু কুমার সাহাসহ আরও তিন কর্মকর্তা ও একজন গাড়ি চালক করোনায় আক্রান্ত হন। পরবর্তীতে অফিস সহকারী ও গাড়িচালকসহ মোট ১৫ জন আক্রান্ত হ‌য়েছিলেন। পরে আ‌রও ছয়জন আক্রান্ত হন। সব মি‌লি‌য়ে সারা দে‌শে অধিদফতরের মোট ২১ জন কর্মকর্তা-কর্মচারী করোনায় আক্রান্ত হন। তবে ইতোমধ্যে দুই-তিন জন ছাড়া সবাই করোনাকে জয় করেছেন। তাদের কোভিড-১৯ এ ফল নেগেটিভ এসেছে।

করোনাভাইরাসের সংক্রমণ রোধে দে‌শে সাধারণ ছুটির সময় স্বাস্থ্যঝুঁকি নিয়ে নিত্যপ্রয়োজনী পণ্যের দাম নিয়ন্ত্রণ ও সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে প্রতিদিন মাঠে অভিযানে নামেন ভোক্তা অধিদফতরের কর্মকর্তারা। করোনা পরিস্থিতিতে সৃষ্ট সংকট ও রোজা ও ঈদ-উল-ফিতরে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম স্থিতিশীল, সরবারহ নিশ্চিতে কাজ করেন তারা। এতে করে অনেকে আক্রান্ত হন।


নিউজরুম ২৫-০৬-২০২০ ০৯:২৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 654 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com