ফেনীতে নৈশ প্রহরীকে হত্যা, গুলিতে দুই ডাকাত নিহত
১৩ মে, ২০২৬ ০৫:৪৩ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

ফেনীতে নৈশ প্রহরীকে হত্যা, গুলিতে দুই ডাকাত নিহত

নিউজরুম
২৫-০৬-২০২০ ০১:০৭ অপরাহ্ন
ফেনীতে নৈশ প্রহরীকে হত্যা, গুলিতে দুই ডাকাত নিহত

ফেনীর দাগনভূঞায় আবদুল মান্নান (৪৫) নামে এক নৈশ প্রহরীকে শ্বাসরোধ করে হত্যা করেছে ডাকাতরা। এ ঘটনায় পুলিশের সঙ্গে গোলাগুলিতে দুই ডাকাত নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) ভোরে উপজেলার বেকেরবাজারে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, একদল ডাকাত ফেনী-মাইজদী মহাসড়ক সংলগ্ন বেকেরবাজারে শরিয়ত অ্যান্ড ব্রাদার্স নামে একটি দোকানের তালা ভেঙে ট্রাকে মালামাল তুলছিল। নৈশ প্রহরী মান্নান ও রফিক ঘটনাটি দেখে চিৎকার করে বাধা দেন। এ সময় নৈশ প্রহরী মান্নানকে হত্যা করে ডাকাতরা। লোকজন টের পেয়ে বিষয়টি মসজিদের মাইকে ঘোষণা দেন। পুলিশ ও আশপাশের লোকজন আসতে দেখে ডাকাতরা পালিয়ে যাওয়ার সময় চারজনকে আটক করা হয়।

এ সময় আটকদের ছিনিয়ে নিতে তাদের সহযোগিরা পুলিশের সঙ্গে গোলাগুলিতে লিপ্ত হয়। এতে তিন ডাকাত গুলিবিদ্ধ হয়। এদের মধ্যে দুইজন ঘটনাস্থলেই মারা যায়। অপরজনকে দাগনভূঞা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হয়েছে। তার অবস্থা আশঙ্কাজনক। তবে সকাল ৯টার দিকে এ রিপোর্ট লেখা পর্যন্ত হতাহত ডাকাতদের নাম-পরিচয় জানাতে পারেনি পুলিশ।

এ ঘটনায় নিহত নৈশ প্রহরী আব্দুল মান্নান আশ্রাফপুর গ্রামের নুরনবীর ছেলে। তাকে গলায় গামছা পেঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে।

দাগনভূঞা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম সিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ঘটনার সঙ্গে জড়িতদের ধরতে অভিযান অব্যাহত আছে। নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে।


নিউজরুম ২৫-০৬-২০২০ ০১:০৭ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 246 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com