ভুলতে বসা হ্যাটট্রিকের স্বাদ পেল ম্যান ইউ
২৯ এপ্রিল, ২০২৬ ০২:১৩ অপরাহ্ন

  

ভুলতে বসা হ্যাটট্রিকের স্বাদ পেল ম্যান ইউ

নিউজরুম
২৫-০৬-২০২০ ০৫:২১ অপরাহ্ন
ভুলতে বসা হ্যাটট্রিকের স্বাদ পেল ম্যান ইউ

ফুটবলে হ্যাটট্রিক অর্থাৎ এক ম্যাচ কোন খেলোয়াড়ের তিন গোল বলতেও যে কিছু রয়েছে, তা যেন ভুলেই গিয়েছিল ইংল্যান্ডের ঐতিহ্যবাহী ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। ভুলে যাওয়াটাই স্বাভাবিক। কেননা ২০১৩ সালের পর যে ম্যান ইউর কোন ফুটবলার হ্যাটট্রিকই করতে পারছিলেন না।

অবশেষে দীর্ঘ অপেক্ষার সমাপ্তি ঘটালেন ম্যান ইউর ফ্রেঞ্চ স্ট্রাইকার অ্যান্থনি মার্শিয়াল। প্রায় সাত বছর পর ম্যান ইউর পক্ষে করলেন হ্যাটট্রিক। তার আগে সবশেষ ২০১৩ সালে স্যার অ্যালেক্স ফার্গুসনের অধীনে হয় শেষ হ্যাটট্রিক। সেটি করেছিলেন ডাচ স্ট্রাইকার রবিন ফন পার্সি।

বুধবার (২৪জুন) রাতে মধ্যম সারির দল শেফিল্ড ইউনাইটেডের বিপক্ষে হ্যাটট্রিক করেছেন মার্শিয়াল। তার হ্যাটট্রিকের সুবাদেই ৩-০ গোলের জয় পেয়েছে ওলে গানার সুলশারের দল। টিকিয়ে রেখেছে লিগের শীর্ষ চারে থাকার সম্ভাবনা।

নিজেদের ঘরের মাঠে ম্যাচের সপ্তম মিনিটেই দলকে এগিয়ে দেন মার্শিয়াল। ডান দিক থেকে মার্কাস রাশফোর্ডের দারুণ এক পাস ধরে জালের খুব কাছ থেকে গোল করেন তিনি। শুরুতেই গোল করে বাড়তি প্রেরণা পায় ম্যানচেস্টার ইউনাইটেড।

প্রথমার্ধের বিরতির ঠিক আগে দ্বিতীয় গোলও পেয়ে যায় ম্যান ইউ। এবার মার্শিয়ালকে নিচু ক্রসে বলের জোগান দেন অ্যারন ওয়ান বিসাকা। দ্বিতীয়ার্ধে ফিরে ৭৪ মিনিটে হ্যাটট্রিক পূরণ করেন মার্শিয়াল। রাশফোর্ডের সঙ্গে বলের আদানপ্রদান করে জালের ঠিকানা খুঁজে নেন তিনি।

লিগের ৩১ ম্যাচ শেষে ম্যান ইউর পয়েন্ট ৪৯, তাদের অবস্থান ৫ম। সমান ম্যাচে ৪৪ পয়েন্ট নিয়ে শেফিল্ডের অবস্থান অষ্টম।


নিউজরুম ২৫-০৬-২০২০ ০৫:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 331 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com