করোনামুক্ত হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী
০৪ মে, ২০২৬ ০৫:২২ পূর্বাহ্ন

  

করোনামুক্ত হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

নিউজরুম
২৪-০৬-২০২০ ০৪:৪২ অপরাহ্ন
করোনামুক্ত হলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রী

করোনামুক্ত হলেন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং। তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ) থেকে মিন্টো রোডের সরকারি বাসভবনে ফিরেছেন।

বুধবার দুপুরে (২৪ জুন) পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন  এ তথ্য জানান।

তিনি বলেন, ‘আজ  বুধবার (২৪ জুন) মন্ত্রীর সর্বশেষ করোনা টেস্টের রেজাল্ট নেগেটিভ এসেছে। বেলা ২টার দিকে হাসপাতাল থেকে রিলিজ পেয়েছেন তিনি। মিন্টো রোডের সরকারি বাসভবনে উঠেছেন মন্ত্রী।’

দেশ ও দেশের বাইরে যারা তার সুস্থতার জন্য প্রার্থনা করেছেন, মন্ত্রী সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেছেন বলেও জানান জনসংযোগ কর্মকর্তা নাছির উদ্দিন।

গত ৬ জুন করোনাভাইরাসে (কোভিড-১৯) আক্রান্ত হিসেবে শনাক্ত হন পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রী ও বান্দরবানের সংসদ সদস্য উশৈসিং। পরদিন ৭ জুন উন্নত চিকিৎসার জন্য তাকে বান্দরবান থেকে এনে ভর্তি করা হয়। মন্ত্রিসভার কোনো সদস্য হিসেবে বীর বাহাদুরই হন।


নিউজরুম ২৪-০৬-২০২০ ০৪:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 211 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com