কানাডায় মানব পাচার : আবিদ দুইদিনের রিমান্ডে
১৩ মে, ২০২৬ ০৪:৫০ পূর্বাহ্ন

  

   শিরোনামঃ

কানাডায় মানব পাচার : আবিদ দুইদিনের রিমান্ডে

নিউজরুম
২৩-০৬-২০২০ ০৯:১৬ অপরাহ্ন
কানাডায় মানব পাচার : আবিদ দুইদিনের রিমান্ডে

কানাডায় মানবপাচারের অভিযোগে করা মামলায় মানবপচারকারী আবিদ হোসনে মোল্লার দুইদিন দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত।

তিনি আবিদ ট্রেডাসের মালিক। ঢাকা মহানগর হাকিম তোফাজ্জল হোসেন শুনানি শেষে তার এ রিমান্ড মঞ্জুর করেন।

মঙ্গলবার (২৩ জুন) তাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। মানবপাচারের অভিযোগে পল্টন থানায় করা মামলার মূল রহস্য উদঘাটনের জন্য তাকে সাত দিনের রিমান্ডে নিতে আবেদন করেন পিবিআই পুলিশ। শুনানি শেষে বিচারক দুইদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে সোমবার তাকে আটক করে পিবিআই পুলিশ। এরপর তাকে পল্টন ৮(৬)২০ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতে পাঠানো হয়।

উল্লেখ্য, মানবপাচারের অভিযোগে চলতি মাসের প্রথম দিকে একাধিক মামলা দায়ের করা হয়। এরমধ্যে কানাডায় মানবপাচারের অভিযোগে পল্টন থানায় একটি মামলা করা হয়। এ মামলাটি তদন্ত করছেন পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।


নিউজরুম ২৩-০৬-২০২০ ০৯:১৬ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 239 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com