গোপালগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ৫শ ছাড়ালো
২৮ এপ্রিল, ২০২৬ ০৬:০১ অপরাহ্ন

  

গোপালগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ৫শ ছাড়ালো

নিউজরুম
২৩-০৬-২০২০ ০১:৪৫ অপরাহ্ন
গোপালগঞ্জে করোনা আক্রান্তের সংখ্যা ৫শ ছাড়ালো

গোপালগঞ্জে গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও ২১ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাঁড়ালো ৫০৪ জন। মঙ্গলবার (২৩ জুন) সকালে গোপালগঞ্জের সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ এ তথ্য নিশ্চিত করেছেন।

জেলা স্বাস্থ্য বিভাগ জানায়, গত ২৪ ঘণ্টায় ১২ জন সুস্থ হয়েছেন। এ নিয়ে মোট সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ২৪৯ জন। জেলার বিভিন্ন হাসপাতালে ও বাড়িতে আইসোলেশনে চিকিৎসাধীন রয়েছেন ২৪৫ জন। গোপালগঞ্জ সদর, মুকসুদপুর, কাশিয়ানী ও টুঙ্গিপাড়ায় মারা গেছেন ৯ জন।

সিভিল সার্জন ডা. নিয়াজ মোহাম্মদ জানান, নতুন করে গোপালগঞ্জ সদরে সাতজন, মুকসুদপুরে তিনজন, কোটালীপাড়ায় আটজন, টুঙ্গিপাড়ায় তিনজন করোনায় আক্রান্ত হয়েছেন। আক্রান্তদের বসতবাড়িসহ আশপাশের বেশ কয়েকটি বাড়ি লকডাউন করা হয়েছে। সেই সঙ্গে আক্রান্তদের পরিবারের সদস্যদের হোম কোয়ারেন্টাইনে থাকার পারমর্শ দেয়া হয়েছে।

তিনি আরও জানান, জেলায় এ পর্যন্ত ৪৪৪৩ জনের নমুনা পরীক্ষা করা হয়েছে। এর মধ্যে মুকসুদপুর উপজেলার ১২৮ জন, কাশিয়ানীর ১২০ জন, গোপালগঞ্জ সদরের ১১১ জন, টুঙ্গিপাড়ার ৬৬ জন ও কোটালীপাড়া উপজেলার ৭৯ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে চিকিৎসক, নার্স ও স্বাস্থ্যকর্মী রয়েছেন ৪৪ জন।


নিউজরুম ২৩-০৬-২০২০ ০১:৪৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 279 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com