নারী ফুটবলারদের প্রস্তুত থাকার নির্দেশ
২৯ এপ্রিল, ২০২৬ ০৩:৪৮ অপরাহ্ন

  

নারী ফুটবলারদের প্রস্তুত থাকার নির্দেশ

নিউজরুম
১৮-০৬-২০২০ ০৭:৪৫ পূর্বাহ্ন
নারী ফুটবলারদের প্রস্তুত থাকার নির্দেশ

এই তো কয়েকদিন আগে নারী ফুটবল দলের প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন তার খেলোয়াড়দের ফিটনেস ধরে রাখতে প্রয়োজনে বাড়ির উঠান ব্যবহারের নির্দেশনা দিয়েছেন।

কোচের নির্দেশনা পাওয়ার পর নারী ফুটবলারদের অনেকে কাকডাকা ভোরে আশপাশের মাঠ কিংবা খোলা জায়গায় গিয়ে শরীরচর্চা শুরু করেন। যার যে সুযোগ আছে তা ব্যবহার করে নিজেদের ফিটনেস লেভেল বাড়ানোর চেষ্টায় সাবিনা-মৌসুমী আর মারিয়ারা।

সেই নির্দেশনা এবার আসলো বাফুফের মহিলা কমিটির পক্ষ থেকেই। বুধবার বাফুফের সদস্য ও মহিলা ফুটবল কমিটির চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ ভার্চুয়াল সভা করেছেন নারী ফুটবলারদের সঙ্গে। সভায় ছিলেন প্রধান কোচ গোলাম রব্বানী ছোটন, সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু, মাহমুদা আক্তার অনন্যা, মহিলা দলের কর্মকর্তা সুইনু প্রু মারমা।

জাতীয় ফুটবল দলের সবাইকে নিয়ে বাফুফের আছে একটা হোয়াটঅ্যাপ গ্রুপ। যে গ্রুপের মাধ্যমে কোচ জেমি ডে তার শিষ্যদের সব নিদের্শনা দেন এবং তা পর্যবেক্ষণ করেন। এবার নারী ফুটবলারদের নিয়ে তেমন একটি গ্রুপ খুলবে বাফুফে। যে গ্রুপের মাধ্যমে তাদের নিয়মিত পর্যবেক্ষণে রাখা হবে।

এ বছরই হওয়ার কথা রয়েছে সাফ অনূর্ধ্ব-১৫ ও অনূর্ধ্ব-১৮ চ্যাম্পিয়নশিপ। টুর্নামেন্ট যথাসময়ে হবে কিনা তা নিয়ে অনিশ্চয়তা থাকলেও মেয়েদের প্রস্তুত থাকার নির্দেশনা প্রদান করা হয়েছে। মেয়েদের জানিয়ে দেয়া হয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলেই তাদের আবার ক্যাম্পে ডাকা হবে।


নিউজরুম ১৮-০৬-২০২০ ০৭:৪৫ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 231 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com