এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন হাবিব উল্লাহ আর নেই
১৭ জুন, ২০২৬ ০৭:৫৪ অপরাহ্ন

  

   শিরোনামঃ

এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন হাবিব উল্লাহ আর নেই

নিউজরুম
১৭-০৬-২০২০ ০৪:১২ অপরাহ্ন
এসএমই ফাউন্ডেশনের চেয়ারপারসন হাবিব উল্লাহ আর নেই

ক্ষুদ্র ও মাঝারি শিল্প ফাউন্ডেশনের (এসএমই ফাউন্ডেশন) চেয়ারপারসন কে এম হাবিব উল্লাহ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজেউন)।

বুধবার (১৭জুন) রাত ২টা ৩০ মিনিটে ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি মারা যান। এসএমই ফাউন্ডেশনের সহকারী মহাব্যবস্থাপক মুহাম্মদ মোরশেদ আলম বিষয়টি নিশ্চিত করেছেন।

‌তি‌নি জানান, ১৭ জুন রাত ২টা ৩০ মিনিটে ভারতের কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন থাকা অবস্থায় হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন। এর আ‌গে গত ১০ মার্চ কিডনিজনিত বিভিন্ন জটিলতার চিকিৎসার জন্য তিনি ভারতে যান। সেখানে তিনি উন্নত চিকিৎসার জন্য অপেক্ষা করছিলেন।

তার মৃত্যুতে শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন, শিল্প প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার, শিল্প সচিব কে এম আলী আজম এবং এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক মো. সফিকুল ইসলাম শোক জানিয়েছেন।


নিউজরুম ১৭-০৬-২০২০ ০৪:১২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 542 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com