পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত
২৮ এপ্রিল, ২০২৬ ১০:৫৮ অপরাহ্ন

  

পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত

নিউজরুম
১৭-০৬-২০২০ ১২:৪০ অপরাহ্ন
পিকআপ-কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত

নওগাঁয় দুই পিকআপের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও তিনজন আহত হয়েছেন। তবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

মঙ্গলবার (১৬ জুন) দিবাগত রাত ২টার দিকে নওগাঁ-রাজশাহী আঞ্চলিক মহাসড়কের রানীপুকুর এলাকায় দুটি মাছবাহী পিকআপের সঙ্গে কাভার্ডভ্যানের সংঘর্ষে এ হতাহতের ঘটনা ঘটে।

মহাদেবপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জুয়েল বলেন, রাজশাহী থেকে দুটি পিকআপ মাছ নিয়ে বগুড়ার দিকে যাচ্ছিল। পথে রানীপুকুর নামক স্থানে মাছবাহী পিকআপ ও একটি কাভার্ডভ্যানের মধ্যে সংঘর্ষ হয়। তবে কীভাবে সংঘর্ষ ঘটেছে তা জানা যায়নি।

আহত অবস্থায় চারজনকে উদ্ধার করে নওগাঁ সদর হাসপাতালে নেয়া হলে একজন মারা যান। এ সময় অপর তিনজনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি বলে ওসি জানান।


নিউজরুম ১৭-০৬-২০২০ ১২:৪০ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 348 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com