চট্টগ্রামে করোনায় পুলিশের আরেক সদস্যের মৃত্যু
০৫ মে, ২০২৬ ১২:৩১ অপরাহ্ন

  

চট্টগ্রামে করোনায় পুলিশের আরেক সদস্যের মৃত্যু

নিউজরুম
২৩-০৫-২০২০ ০৩:৪০ পূর্বাহ্ন
চট্টগ্রামে করোনায় পুলিশের আরেক সদস্যের মৃত্যু

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নেকাব্বর হোসেন (৪৫) নামে পুলিশের আরেক সদস্যের মৃত্যু হয়েছে।

শনিবার (২৩ মে) সকাল সাড়ে ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু। তিনি নগরীর হালিশহর এলাকায় বসবাস করতেন।

চট্টগ্রাম জেনারেল হাসপাতালের সিনিয়র কনসালটেন্ট ডা. আব্দুর রব বিষয়টি নিশ্চিত করে বলেন, “ (কোভিড-১৯) আক্রান্ত হয়ে আরও এক পুলিশ সদস্য মৃত্যুবরণ করেছেন। প্রচণ্ড শ্বাসকষ্ট থাকায়  শুক্রবার আইসিইতে নেয়া হয়েছিল তাকে।  শনিবার সকাল সাড়ে ৮ টার দিকে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।”

করোনায় আক্রান্ত হয়ে চট্টগ্রামে এ পর্যন্ত তিন  সদস্যসহ ৫১ জনের মৃত্যু হয়েছে।

এদিকে সারা দেশে করোনায় এ নিয়ে মোট ১৩ জন ।


নিউজরুম ২৩-০৫-২০২০ ০৩:৪০ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 309 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com