আক্রান্ত-মৃত্যুবিহীন দিন পার করল থাইল্যান্ড
০৫ মে, ২০২৬ ০২:৫২ অপরাহ্ন

  

আক্রান্ত-মৃত্যুবিহীন দিন পার করল থাইল্যান্ড

নিউজরুম
২২-০৫-২০২০ ০২:৫২ পূর্বাহ্ন
আক্রান্ত-মৃত্যুবিহীন দিন পার করল থাইল্যান্ড

থাইল্যান্ডে গত ২৪ ঘণ্টায় প্রাণঘাতী করোনাভাইরাসে নতুন করে কারো মৃত্যু হয়নি। এমনকি নতুন করে কেউ এই ভাইরাসে আক্রান্তও হয়নি।

সারাবিশ্বের করোনা আতঙ্কের মধ্যে থাইল্যান্ডে একদিনে আক্রান্ত ও মৃত্যুর কোনো ঘটনা না ঘটায় কিছুটা স্বস্তি মিলেছে।

দেশটিতে গত কয়েকদিনে আক্রান্ত ও মৃত্যু অনেক কমতে দেখা গেছে। এখন পর্যন্ত দেশটিতে মোট ৩ হাজার ৩৭ জন প্রাণঘাতী করোনায় আক্রান্ত হয়েছে। এর মধ্যে মারা গেছে ৫৬ জন। ইতোমধ্যেই করোনা থেকে সুস্থ হয়ে উঠেছে ২ হাজার ৯১০ জন।

গত ৩১ ডিসেম্বর চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনার উপস্থিতি ধরা পড়ে। অপরদিকে গত জানুয়ারিতে থাইল্যান্ডে করোনার প্রকোপ ধরা পড়ে।

দেশটিতে বর্তমানে করোনার অ্যাক্টিভ কেস ৭১টি। অপরদিকে ৬১ জনের অবস্থা এখনও আশঙ্কাজনক।

এদিকে থাইল্যান্ড বলছে, তাদের তৈরি ভ্যাকসিন হয়তো আগামী বছরই ব্যবহার করা যাবে।

দেশটির এক শীর্ষ কর্মকর্তা বলছেন, তাদের তৈরি ভ্যাকসিন পরীক্ষামূলকভাবে ইঁদুরের দেহে প্রয়োগ করা হয়েছে। এই পরীক্ষা সফল হয়েছে বলে জানানো হয়েছে।

থাই সরকারের কোভিড-১৯ পরিস্থিতি নিয়ন্ত্রণ কেন্দ্রের মুখপাত্র তাউসিন উইসানুইয়োথিন বলেছেন, ইঁদুরের দেহে সফল হওয়ায় আগামী সপ্তাহে এমআরএনএ ভ্যাকসিন বানরের দেহে পরীক্ষামূলক প্রয়োগ করা হবে।

তিনি বলেন, আগামী বছরই এই ভ্যাকসিন ব্যবহার করা যাবে। থাইল্যান্ডের ন্যাশনাল ভ্যাকসিন ইন্সটিটিউট, ডিপার্টমেন্ট অব মেডিক্যাল সাইন্স অ্যান্ড চুলালংকর্ন ইউনিভার্সিটি ভ্যাকসিন রিসার্চ সেন্টার এই ভ্যাকসিন উন্নয়নের কাজ করছেন।


নিউজরুম ২২-০৫-২০২০ ০২:৫২ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 209 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com