শিরোনামঃ
নিউজরুম ২১-০৫-২০২০ ০৯:১১ অপরাহ্ন |
চুয়াডাঙ্গার জীবননগরে পৃথক দুটি স্থানে ঘূর্ণিঝড় আম্ফানের কারণে গাছের ডাল ঘরের উপর ভেঙে পড়ে শিশুসহ দুইজন নিহত হয়েছে। বুধবার রাতে যেকোনো সময় এ দুর্ঘটনা ঘটে। জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বৃহস্পতিবার রাতে বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- জীবননগর উপজেলার পোস্ট অফিস পাড়ার মৃত ইউসুফ আলির স্ত্রী মোমেনা খাতুন (৮০) ও উপজেলার হাসদাহ ইউনিয়নের বৈদ্যনাথপুর গ্রামের আতাহার আলির ছেলে জুবায়ের (১৩)।
জানা যায়, বুধবার রাত থেকে চুয়াডাঙ্গায় আঘাত হানতে শুরু করে ঘূর্ণিঝড় আম্ফান। এ সময় জীবননগর উপজেলার বৈদ্যনাথপুর গ্রামে ও পৌর এলাকার পোস্টঅফিস পাড়ায় রাতের যেকোনো সময় ঘূর্ণিঝড়ের কারণে ঘরের উপর গাছের ডাল ভেঙে পড়ে। ঘুমিয়ে থাকা অবস্থায় গাছের ডাল ভেঙে পড়ে দুইজনই মারা যায়।
জেলা প্রশাসক নজরুল ইসলাম সরকার বলেন, জীবননগরে ঘূর্ণিঝড়ের সময় ঘরের উপর গাছের ডাল পড়ে দুইজন মারা গেছে। তাদের লাশ দাফন করা হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com