শিরোনামঃ
নিউজরুম ১৭-০৫-২০২০ ০৩:৩৪ অপরাহ্ন |
মাদরাসার শিক্ষক-কর্মচারীদের দ্বিতীয় দফায় এমপিওভুক্তির জন্য আবেদন কার্যক্রম শুরুর সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ ধাপে আগামী ২১ থেকে ২৯ মে পর্যন্ত অনলাইনে এমপিওভুক্তি ও কোড নম্বরের জন্য আবেদন করতে পারবেন শিক্ষক-কর্মচারীরা।
রোববার মাদরাসা শিক্ষা অধিদফতরের মহাপরিচালক সফিউদ্দিন আহমেদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ১ থেকে ৪ মে পর্যন্ত প্রথম ধাপে অনেক মাদরাসা শিক্ষক-কর্মচারী বিদ্যমান পরিস্থিতিতে আবেদন করতে পারেননি। এতে এমপিও পাওয়ার যোগ্যতা থাকা অনেক শিক্ষক-কর্মচারী রয়েছেন। আবার অনেক শিক্ষক-কর্মচারীর আবেদন অসুম্পূর্ণ/ক্রটিপূর্ণ হওয়ায় আবার অনেকের কাগজপত্র/সংযুক্তি ঘাটতি থাকার কারণ তা সফলভাবে নিষ্পত্তি করা সম্ভব হয়নি। এ পরিপ্রেক্ষিতে নতুন এমপিওভুক্ত এমপিওস্তর পরিবর্তনকৃত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (মাদরাসা-কারিগরি) শিক্ষক-কর্মচারীরা আগামী ২১ মে থেকে ২৯ মে পর্যন্ত আবেদন করতে পারবেন।
প্রতিষ্ঠান প্রধানদের ২৯ মে’র মধ্যে তার প্রতিষ্ঠানের যোগ্য শিক্ষক-কর্মচারীর স্বয়ংসম্পূর্ণ এমপিও আবেদন অনলাইনে সংশ্লিষ্ট উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তাদের নিকট পাঠাতে বলা হয়েছে। কর্মকর্তাদের এমপিওর আবেদনগুলো নিষ্পত্তি করতে বলা হয়েছে ৪ জুনের মধ্যে। ৮ জুনের মধ্যে জেলা শিক্ষা কর্মকর্তাদের আবেদনগুলো নিষ্পত্তি করতে বলা হয়েছে। ১৫ জুনের মধ্যে এমপিও আবেদন আঞ্চলিক উপ-পরিচালকদের কাছে পাঠাতে বলা হয়েছে। আবেদনের জন্য শেষ সময় পর্যন্ত অপেক্ষা না করে দ্রুত সময়ের মধ্যে তা সম্পন্ন করতে অনুরোধ জানানো হয়েছে।
এদিকে করা হয়েছে। গতকাল শনিবার (১৬ মে) কারিগরি শিক্ষা অধিদফতর এক বৈঠকে এ সিদ্ধান্ত নেয়া হয়।
অধিদফতরে আসা নতুন এমপিওভুক্ত প্রতিষ্ঠানের শিক্ষকদের ৩০৯টি আবেদন পড়েছিল। সেখান থেকে যাচাই শেষে ১২১ শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়।
এর আগে শনিবার দুপুরে নতুন শিক্ষাপ্রতিষ্ঠান এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের বেতন-ভাতা প্রদান বিষয় মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতরের জরুরি সভা অনুষ্ঠিত হয়। সেখানে প্রদানের সিদ্ধান্ত নেয়া হয়।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com