মাঝপথে স্থগিত মেয়েদের ফুটবল লিগ
২৯ এপ্রিল, ২০২৬ ০৩:৫১ অপরাহ্ন

  

মাঝপথে স্থগিত মেয়েদের ফুটবল লিগ

নিউজরুম
১৭-০৫-২০২০ ১০:৪৩ পূর্বাহ্ন
মাঝপথে স্থগিত মেয়েদের ফুটবল লিগ

মাঝপথে স্থগিত হয়েছে দীর্ঘদিন পর মাঠে গড়ানো মেয়েদের ফুটবল লিগ। করোনার কারণে থেমে যাওয়া এ লিগ আবার কবে আলোর মুখ দেখবে, সে প্রশ্নই এখন মেয়েদের মনে।

বাফুফের সদস্য এবং মহিলা উইংয়ের চেয়ারপার্সন মাহফুজা আক্তার কিরণ বলেছেন, ‘করোনার ওপর কারও হাত নেই। পরিস্থিতি স্বাভাবিক হলে আমরা সেপ্টেস্বরের দিকে লিগ শুরু করব।’

আজ (রোববার) দুপুরে ঘরোয়া ফুটবলের ভাগ্য নির্ধারণে জরুরি সভায় বসছে বাফুফে। এ সভায় বাংলাদেশ প্রিমিয়ার লিগের পাশাপাশি নারী লিগ নিয়ে সিদ্ধান্ত হবে বলে জানিয়েছেন কিরণ।

এদিকে বাংলাদেশ প্রিমিয়ার লিগ নিয়ে জটিলতায় এএফসির গাইডলাইন চেয়েছিল বাফুফে। এশিয়ার ফুটবলের অভিভাবক সংস্থা শনিবার তাদের মতামত জানিয়ে দিয়েছে।

এএফসি কোনো সিদ্ধান্ত চাপিয়ে দেয়নি বাংলাদেশের ফুটবলের সর্বোচ্চ সংস্থাকে। শুধু বলেছে, ‘তোমরা যে সিদ্ধান্ত নাও, তা দ্রুত জানিয়ে দাও আমাদের।’

ক্লাবগুলো এবারের লিগটা আর খেলতে চায় না। তাই বাফুফের সামনে দুটি পথ। এক. লিগ বাতিল করে দেয়া এবং দুই. লিগ সমাপ্ত ঘোষণা করে চ্যাম্পিয়ন নির্ধারণ করা। এ নিয়ে এএফসির কোনো বাধ্যবাধকতা নেই।

হিসেব পরিষ্কার- বাফুফে লিগ বাতিল করলে ২০২১ সালের এএফসি কাপে বাংলাদেশের প্রতিনিধি থাকবে শুধু ফেডারেশন কাপ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস। সে ক্ষেত্রে বাংলাদেশের একটি কোটা নষ্ট হবে এএফসি কাপের। আর লিগ সমাপ্ত ঘোষণা করলে লিগের চ্যাম্পিয়নসহ দুটি দল খেলতে পারবে এএফসি কাপে।


নিউজরুম ১৭-০৫-২০২০ ১০:৪৩ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 454 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com