আজ মাধ্যমিক-কারিগরির যেসব ক্লাস
২৬ এপ্রিল, ২০২৬ ১২:৩৫ পূর্বাহ্ন

  

আজ মাধ্যমিক-কারিগরির যেসব ক্লাস

নিউজরুম
১৪-০৫-২০২০ ১১:১৭ পূর্বাহ্ন
আজ মাধ্যমিক-কারিগরির যেসব ক্লাস

করোনাভাইরাস প্রাদুর্ভাবের কারণে শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় টেলিভিশনে পাঠদান কার্যক্রম সম্প্রচার শুরু হয়েছে। ছুটির দিন ব্যতীত অন্যান্য দিনে জাতীয় সংসদ টেলিভিশনে মাধ্যমিকের বিভিন্ন স্তরে পাঠদান সম্প্রচার করা হচ্ছে। বৃহস্পতিবার (১৪ মে) মাধ্যমিকে ১০টি ও কারিগরির তিনটিসহ মোট ১৩টি বিষয়ের ক্লাস প্রচার করা হবে।

দুটি ধাপে ষষ্ঠ থেকে দশম শ্রেণির বিভিন্ন বিষয়ের ১০টি ক্লাস করানো হবে। সকাল ১০টা ৪৫ মিনিট থেকে শুরু হয়ে দুপুর ২টা ১০ মিনিট পর্যন্ত স্টুডিওতে ধারণা করা এসব ক্লাস সম্প্রচারিত হবে। এরপর দুপুর ২০টা ১০ মিনিট থেকে কারিগরি শিক্ষার্থীদের ক্লাস শুরু হয়ে বিকেল ৩টা পর্যন্ত চলবে।

প্রতিটি ক্লাস ২০ মিনিট করে প্রচার করা হচ্ছে, তার সঙ্গে প্রতিদিনের শিক্ষার্থীদের জন্য হোমওয়ার্ক (বাসার কাজ) দেয়া হবে। পরদিন তা টেলিভিশনের স্ক্রিনে সঠিক উত্তরগুলো দেখানো হবে। শিক্ষাপ্রতিষ্ঠান খোলার পর শিক্ষার্থীদের এসব বাসার কাজের খাতা মূল্যায়ন করে নম্বর দেয়ার ঘোষণা দিয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদফতর (মাউশি)।

পাশাপাশি টেলিভিশনে প্রচার হওয়া ক্লাসগুলো কিশোর বাতায়নে দেয়া হবে। শিক্ষার্থীরা যেকোনো সময়ে তা দেখতে পারবে। সেখানে নানা ধরনের কুইজের মাধ্যমেও শিক্ষার্থীরা খেলার ছলে শিখতে পারবে।

মাধ্যমিকে টেলিভিশন ক্লাসে আজ যা থাকছে

ষষ্ঠ শ্রেণির বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের ক্লাস সকাল ১০টা ৪৫ মিনিট থেকে ১১টা ৫ মিনিট পর্যন্ত, সপ্তম শ্রেণির ইংরেজি ১১টা ৫ মিনিট থেকে ১১টা ২৫ মিনিট, অষ্টম শ্রেণির বাংলা ও গণিত ক্লাস ১১টা ২৫ মিনিট থেকে দুপুর ১২টা ৫ মিনিট পর্যন্ত, নবম শ্রেণির ইংরেজি, জীববিজ্ঞান, ভূগোল ও পরিবেশ বিষয়ের ক্লাস ১২টা ৫ মিনিট থেকে ১টা ৫ মিনিট পর্যন্ত, দশম শ্রেণির বিজ্ঞান, রসায়ন এবং অর্থনীতি বিষয়ের ক্লাস ১টা ৫ মিনিট থেকে ২টা ১০ মিনিট পর্যন্ত প্রচার করা হবে।

অন্যদিকে কারিগরি স্তরে নবম শ্রেণির ড্রেসমেকিং ক্লাস দুপুর ২টা ১০ মিনিট থেকে ২টা ২৭ মিনিট পর্যন্ত, দুপুর ২টা ২৭ মিনিট থেকে ২টা ৪৩ মিনিট পর্যন্ত নবম শ্রেণির মেশিন ট্যুলস অপারেশন এবং দশম শ্রেণির কম্পিউটার ও তথ্যপ্রযুক্তি ক্লাস দুপুর ২টা ৪৩ মিনিট থেকে বিকেল ৩টা পর্যন্ত।


নিউজরুম ১৪-০৫-২০২০ ১১:১৭ পূর্বাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 231 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com