স্বামীকে নিয়ে মাছের ঘেরে পালিয়েছিলেন করোনা আক্রান্ত নারী
০৮ মে, ২০২৬ ০৬:১১ পূর্বাহ্ন

  

স্বামীকে নিয়ে মাছের ঘেরে পালিয়েছিলেন করোনা আক্রান্ত নারী

নিউজরুম
১৪-০৫-২০২০ ১২:০৫ অপরাহ্ন
স্বামীকে নিয়ে মাছের ঘেরে পালিয়েছিলেন করোনা আক্রান্ত নারী

ঢাকা থেকে সাতক্ষীরায় পালিয়ে আসা করোনাভাইরাসে আক্রান্ত নারীকে (২৫) অবশেষে খুঁজে পেয়েছে পুলিশ। বুধবার (১৩ মে) রাত ১০টার দিকে আশাশুনি উপজেলার কুল্যা ইউনিয়নের মহাজনপুর ফুটবল মাঠ এলাকা থেকে স্বামীসহ তাকে উদ্ধার করা হয়।

আশাশুনি উপজেলার বুধহাটা ইউনিয়নের বেউলা পশ্চিমপাড়া এলাকার বাসিন্দা।

আশাশুনি থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান জানান, মহাজনপুর ফুটবল মাঠ এলাকার একটি মাছের ঘেরের বাসা থেকে ওই নারী ও তার স্বামীকে উদ্ধার করা হয়েছে। তাদের স্বাস্থ্য বিভাগের কাছে হস্তান্তর করা হয়েছে।

সাতক্ষীরার সিভিল সার্জন ডা. হুসাইন সাফায়াত বলেন, ওই নারী ও তার স্বামীকে সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হবে। তার স্বামীর করোনা পরীক্ষার জন্য নমুনা সংগ্রহ করা হবে।


নিউজরুম ১৪-০৫-২০২০ ১২:০৫ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 258 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com