পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান দাউদ ইব্রাহিমের গার্লফ্রেন্ড
০৫ জুন, ২০২৬ ০২:১০ পূর্বাহ্ন

  

পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান দাউদ ইব্রাহিমের গার্লফ্রেন্ড

নিউজরুম
২৯-০৭-২০২১ ০৮:২১ অপরাহ্ন
পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চান দাউদ ইব্রাহিমের গার্লফ্রেন্ড

ভারতের কুখ্যাত মাফিয়া দাউদ ইব্রাহিমের কথিত প্রেমিকা জনপ্রিয় অভিনেত্রী মেহউইশ হায়াত পাকিস্তানের প্রধানমন্ত্রী হতে চেয়েছেন বলে সম্প্রতি দেশটির জিও টিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তা জানিয়েছেন।

দেশটির প্রধানমন্ত্রী ইমরান খান তাকে ভীষণ অনুপ্রাণিত করেন।

এজন্যই একদিন ইমরান খানের চেয়ারে তিনি বসতে চান বলে ওই সাক্ষাৎকারে জানিয়েছেন মেহউইশ।
মঙ্গলবার (২৭ জুলাই) এ খবর জানায় রিপাবলিক ওয়ার্ল্ড।

রাজনীতিতে ক্যারিয়ার গড়তে চান কিনা সাক্ষাৎকারে জানতে চাইলে ওই অভিনেত্রী বলেন, ইনশাআল্লাহ।

পাকিস্তানের ক্ষমতাসীন তেহরিক-ই-ইনসাক তাকে অনেক অনুপ্রেরণা দেয় বলেও জানান মেহউইশ।

এ ব্যাপারে মেহউইশ বলেন, আমি তাদের রাজনীতি দ্বারা অনুপ্রাণিত হয়েছি। কারণ তারা সমাজের চিন্তাধারার আলোকে ভালো পরিবর্তন এনে দৃষ্টান্ত স্থাপন করেছে।

এ সময় নিজের প্রধানমন্ত্রী হওয়ার আশাবাদ ব্যক্ত করে মেহউইশ বলেন, রাজনীতি আসার আগে ইমরান খান একজন ক্রিকেটার ছিলেন। যদি একজন ক্রিকেটার প্রধানমন্ত্রী হতে পারেন, তাহলে একজন অভিনেত্রীও প্রধানমন্ত্রী হতে পারবেন।

তিনি বলেন, আমি তাকে (ইমরান খান) চ্যালেঞ্জ করতে চাই না। তবে, পরে কেউ না কেউ তো তার জায়গা নেবেন। আমিও প্রধানমন্ত্রীর পদের প্রার্থী হতে পারি।

২০১৯ সালে মেহউইশ পাকিস্তানের বেসামরিক পুরস্কার তমঘা-ই-ইমতিয়াজ পাওয়ার পর থেকেই ২৭ বছরের বড় দাউদ ইব্রাহিমের সঙ্গে তার সম্পর্ক নিয়ে কানাঘুষা শোনা যায়।

মেহউইশের আইটেম গান শুনেই তার প্রেমে পড়েন ১৯৯৩ সালে মুম্বাইয়ে বোমা হামলায় প্রধান অভিযুক্ত ইব্রাহিম।


নিউজরুম ২৯-০৭-২০২১ ০৮:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 355 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com