শিরোনামঃ
নিউজরুম ০৭-০৪-২০২১ ০৪:৪২ অপরাহ্ন |
করোনার আতঙ্কে সাধারণ লোকজন যখন দিশেহারা হয়ে পড়েছে। তারা কী করবে আর কী না করবে তা বুঝে ওঠতে পারছে না। এখানে চাল ডাল তেলসহ নিত্য পণ্যের তেমন সংকট দেখা না দিলেও চলমান লকডাউনের কারণে লোকজন বাড়ি থেকে বের হতে না পারায় তা জোগাড় করতেই তারা হিমহিম খাচ্ছে। এ অবস্থায় টিসিবি’র ডিলাররা তেল চিনি ডাল ও পিয়াজ নিয়ে হাজির হচ্ছে ক্রেতাদের দোড়গোড়ায়।
মঙ্গলবার বিকেলে ভবানীগঞ্জ কলেজ মোড় ও ব্র্যাক মোড় এলাকায় টিসিবি’র ডিলাররা তাদের পন্য বিক্রি করেছেন।
টিসিবির ডিলার সাইদুর রহমান জানান, সরকার বির্ধারিত রেট অনুয়ায়ী তারা প্রতি কেজি সয়াবিন তেল ১০০ টাকা, চিনি ৫৫ টাকা, মসুর ডাল ৫৫ টাকা, ছোলা ৫৫ টাকা ও পিয়াজ ২০ টাকা কেজি দরে বিক্রি করছেন। তবে বাজারে দেশি ভাল মানের পিয়াজ দাম কম থাকায় টিসিবির পেয়াজে ক্রেতাদের আগ্রহ কম লক্ষ করা গেছে।
এছাড়া টিসিবির তেল, চিনি, ডাল, ছোলার প্রচুর চাহিদা রয়েছে বলে ডিলাররা এসব পণ্যের বরাদ্দ আরো বাড়ানোর জন্য কর্তৃপক্ষের নিকট আবেদন জানিয়েছেন। টিসিবি’র পণ্য পেয়ে খুশী হয়েছেন উপজেলার ক্রেতারা। ভবানীগঞ্জ কলেজ মোড়ে পণ্য কিনতে আসেন, ক্রেতা আয়নাল, রহিদুল, বেলালসহ আরো অনেকে।
তারা জানান, টিসিবি’র পণ্যের দাম সস্তা এবং মানেও ভাল। তারা বাড়ির কাছে হাতের নাগালে এসব পন্য পেয়ে বেজায় খুশী হয়েছেন। ভবানীগঞ্জ বাজারের টিসিবি’র ডিলার শাহজামান শাহ জানান, টিসিবি’র প্রায় সকল পণ্যই ক্রেতারা আগ্রহ সহকারে কিনছেন। রমজানের শুরুতে তারা খেজুর সরবরাহ করবেন।
তিনি জানান গোটা উপজেলাব্যাপী তারা চারজন ডিলার রয়েছেন। তার মতে সরকারি ভাবে পণ্যের বরাদ্দ আরো বাড়ানো হলে আরো অধিক ক্রেতাদের কম মূল্যে নিত্যপণ্য দেওয়া সম্ভব হবে।
এ প্রসঙ্গে উপজেলা নির্বাহী অফিসার শরিফ আহম্মেদ জানান, উপজেলা সব এলাকার লোকজন যাতে টিসিবি’র পণ্য নিতে পারে আমরা সেই ভাবে ডিলারদের নির্দেশনা দিয়েছি। আমাদের হাতে পর্যাপ্ত তেল চিনি, ডাল ও পিয়াজের মওজুত রয়েছে। চাহিদা থাকলে এসব পণ্যের সরবরাহ আরো বাড়ানো হবে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com