মিনু-বুলবুলসহ বিএনপির ৪ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা
১৮ এপ্রিল, ২০২৬ ০৩:৪০ পূর্বাহ্ন

  

মিনু-বুলবুলসহ বিএনপির ৪ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা

নিউজরুম
৩১-০৩-২০২১ ০৪:২১ অপরাহ্ন
মিনু-বুলবুলসহ বিএনপির ৪ নেতার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা

রাষ্ট্রদ্রোহ মামলায় বিএনপির চেয়ারপারর্সনের উপদেষ্টা ও সাবেক সিটি মেয়র মিজানুর রহমান মিনু ও সাংগঠনিক সম্পাদক রুহুল কুদ্দুস তালুকদার দুলুসহ দলটির চার নেতার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেছেন। বুধবার দুপুরে রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালতের বিচারক সাইফুল ইসলাম তাদের বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা জারি করেন।

মামলার অপর দুই আসামী হলেন, রাজশাহী মহানগর বিএনপির সভাপতি ও সাবেক সিটি মেয়র মোসাদ্দেক হোসেন বুলবুল ও মহানগরের সাধারণ সম্পাদক শফিকুল হক মিলন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এ্যাডভোকেট আসলাম সরকার বলেন, রাজপাড়া থানা ওসি ও মামলার তদন্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম বুধবার আদালতে তদন্ত প্রতিবেদন দাখিল করে। আদালত প্রতিবেদনটি আমলে নিয়ে শুনানি শেষে বিএনপির চার নেতার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ান জারি করেন। একই সঙ্গে আগামী ২৬ এপ্রিল মামলার পরবর্তি দিন ধার্য্য করা হয়।

আইনজীবী আসলাম সরকার জানান, গত ২ মার্চ রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে পচাত্তরের ১৫ আগস্ট স্মরণ করিয়ে দিয়ে প্রাণনামের হুমকি ও বর্তমান সরকার উৎখাতে রাষ্ট্র বিরোধী বক্তব্য দেওয়া হয়। এ ঘটনায় রাষ্ট্রদ্রোহ মামলার অনুমতির চেয়ে গত ৯ মার্চ রাজশাহী জেলা প্রশাসকের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে আবেদন করেন মহানগর আওয়ামী লীগের আইন বিষয়ক সম্পাদক এ্যাডভোকেট মুসাব্বিরুল ইসলাম।

স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে অনুমোদন পাওয়ার পর গত ১৬ মার্চ রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্টেট আদালতে রাষ্ট্রদ্রোহ মামলা দায়ের করা হয়। আদালত মামলাটি আমলে নিয়ে রাজপাড়া থানার ওসিকে তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।

 


নিউজরুম ৩১-০৩-২০২১ ০৪:২১ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 308 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com