শিরোনামঃ
নিউজরুম ৩১-০৩-২০২১ ০৪:২১ অপরাহ্ন |
রাজশাহী নগরে এক সপ্তাহের ব্যবধানে আবারো তুলার গোডাউনে অগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার দুপুর ১২টার দিকে নগরের গণকপাড়া এলাকায় এ অগ্নিকান্ডের ঘটনা ঘটে। তবে এতে কোন হতাহতের ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। সিগারের শেষ অংশের আগুনে এই অগ্নিকান্ডের ঘটনা ঘটে থাকতে পারে বলে ধারণা রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক জাকির হোসেনের।
এর আগে গত ২৪ মার্চ গণকপাড়া এলাকার আরোকটি তুলার গোডাউনে আগ্নিকান্ডের ঘটনা ঘটেছে। দুপুর দেড়টার দিকে এই অগ্নিকান্ডের ঘটনার পর দমকল বাহিনীর দুইটি ইউনিট একঘন্টা চেষ্টা করে আগুন নিয়ন্ত্রণে আনে।
রাজশাহী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারি পরিচালক জাকির হোসেন জানান, দুপুর ১২টা ২৩ মিনিটে তুলার গোডাউনে আগুন লাগার খবর পায় দমকল কর্মীরা। সাথে সাথে একটি ইউনিট গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আধাঘন্টার মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ধরণের কোন ক্ষতি বা হতাহতের ঘটনা ঘটেনি।
তিনি বলেন, ওই গোডাউনে তুলা ছাড়াও প্রচুর পরিমান নারিকেলের ছোপড়া ছিল। তবে কিভাবে আগুনের সূত্রপাত বা কি পরিমান ক্ষতি হয়েছে প্রাথমিকভাবে তা জানা যায়নি। তদন্ত করে সেটি নিশ্চিত হওয়া যাবে। তবে ওই গোডাউনে বিদ্যুতের সংযোগ নেই। ফলে সর্টসার্কিট থেকে আগুন লাগার সুযোগ নেই। সিগারেট বা বিড়ির শেষ অংশ থেকে আগুনের সূত্রপাত হতে পারে বলে ধারণা করা হচ্ছে।
জাকির হোসেন বলেন, এ ধরণের ঘনবসতি এলাকায় তুলার গোডাউন ঝুকিপূর্ন। গত সপ্তাহে এখানে একটি তুলার গোডাউনে আগুন লাগে। এর পর এখান থেকে এ ধরণের গোডাউন সরানোর জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানানো হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com