ঈশ্বরদীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা
১৮ এপ্রিল, ২০২৬ ০৯:১১ পূর্বাহ্ন

  

ঈশ্বরদীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা

নিউজরুম
২৮-০৩-২০২১ ০৪:৪৯ অপরাহ্ন
ঈশ্বরদীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা

 পাবনার ঈশ্বরদীতে গ্রাম-বাংলার ঐতিহ্যবাহী লাঠি খেলা প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়েছে। ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের বড়ইচারা গ্রামের বেশ কয়েকজন প্রয়াত লাঠি খেলোয়াড়দের স্মৃতি স্মরণে শনিবার দিনব্যাপী বড়ইচারা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে প্রতিযোগীতা অনুষ্ঠিত হয়। লাঠি খেলা প্রতিযোগীতায় প্রধান পৃষ্ঠপোষক ও প্রেরণাদাতা হিসেবে সারাদিনই উপস্থিত ছিলেন ঈশ্বরদী-আটঘড়িয়া আসনের এমপি মুক্তিযোদ্ধা নুরুজ্জামান বিশ্বাস। বড়ইচারা গ্রামের প্রাক্তন লাঠি খেলোয়ার ও সাবেক প্রধান শিক্ষক হাবিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত প্রতিযোগীতায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী উপজেলা পরিষদের চেয়ারম্যান মুক্তিযোদ্ধা নায়েব আলী বিশ্বাস।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঈশ্বরদী পৌরসভার মেয়র ইছাহক আলী মালিথা, কেন্দ্রীয় শ্রমিকলীগ নেতা মোহাম্মদ রশিদুল্লাহ্, ঈশ্বরদী উপজেলা পরিষদের মহিলা ভাইস-চেয়ারম্যান আতিয়া ফেরদৗস কাকলী, পাবনা জেলা পরিষদ সদস্য শফিউল আলম বিশ্বাস, সলিমপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মজিদ বাবলু মালিথা, পাকশী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এনামুল হক বিশ্বাস, সাবেক চেয়ারম্যান হাবিবুল ইসলাম হব্বুল, ঈশ্বরদী উপজেলা কৃষকলীগের আহবায়ক ফজলুর রহমান মালিথা, মুলাডুলি ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল খালেক মালিথা, ঈশ্বরদী প্রেসক্লাবের সাবেক সভাপতি মোস্তাক আহমেদ কিরণ ও সাঁড়া ইউনিয়ন আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুর রশিদ। প্রতিযোগীতা পরিচালনা করেন লাঠি খেলা প্রতিযোগীতা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মোঃ সোহেল বিশ্বাস। অনুষ্ঠিত প্রতিযোগীতায় উপজেলার বিভিন্ন প্রান্ত থেকে ৪টি দল অংশ গ্রহন করে তাদের নৈপূর্ণ খেলা প্রদর্শন করে। খেলায় অন্যতম আকর্ষন ছিল দু’জন মেয়ে খেলোয়ারের নৈপূর্ণ অংশ গ্রহন। বিচারক মন্ডলীদের রায়ে বড়ইচারা একাদশ প্রথম, বাবুলচারা একাদশ ২য় এবং বাঁশেরবাদা একাদক তৃতীয় স্থান অধিকারী করে। প্রচুর দর্শক দিনব্যাপী উপস্থিত থেকে লাঠি লেখা প্রতিযোগীতা উপভোগ করেন।


নিউজরুম ২৮-০৩-২০২১ ০৪:৪৯ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 385 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com