শিরোনামঃ
নিউজরুম ২০-০৩-২০২১ ০৪:৩৬ অপরাহ্ন |
পবায় সরকারি গাছ কাটার অভিযোগ উঠেছে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের বিরুদ্ধে। স্থানীয় জনগণ এ অভিযোগ করেন। এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তাকেও জানিয়েছেন বলে জানান তারা।
স্থানীয়রা জানায়, বৃহস্পতিবার উপজেলার হুজুরীপাড়া ইউনিয়নের দারুশা-রাজশাহী কোর্ট সড়কের সাহাপুর মৌজায় মোল্লাডাইং নামক স্থানে রাস্তার ওপরের একটি বড় কড়াই গাছ কাটা হয়। যার বর্তমান মূল্য প্রায় ৫০-৬০ হাজার টাকা। এ নিয়ে জনগণের মাঝে অসন্তোষ বিরাজ করছে। সরকারি গাছটি একতা মহিলা সমবায় সমিতির সভানেত্রী ও পবা উপজেলা পরিষদের ভারপাপ্ত চেয়ারম্যান আরজিয়া বেগম কেটেছেন বলে তারা দাবি করেন।
এ ব্যাপারে অভিযুক্ত আরজিয়া বেগম বলেন, ‘তার একতা মহিলা সমবায় সমিতি লিমিটেডের জমির ওপর পড়েছে। বর্তমানে সমিতির ওই জমিতে সীমানা প্রাচীর নির্মাণ করা জরুরী। পাশেই রাস্তার ওপরে কড়াই গাছটি ছিল। রাস্তার পাশেই থাকা গাছটি অপসারণের জন্য আমি উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট আবেদন করি। তিনি গাছটি কর্তনের অনুমতি দিয়েছেন। তিনি আরো বলেন, গাছটি কর্তনের জন্য বনবিভাগের কাছেও অনুমতি নেয়া হয়েছে।
ঠিকানা : অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
মোবাইল : ০১৭৭৯-১১৭৭৪৪
ইমেল : info@sirajganjkantho.com