রাজশাহীতে বিধবা ভাতা চালুর দাবিতে মানববন্ধন
১৮ এপ্রিল, ২০২৬ ০৭:৫২ অপরাহ্ন

  

রাজশাহীতে বিধবা ভাতা চালুর দাবিতে মানববন্ধন

নিউজরুম
১১-০৩-২০২১ ১২:৪২ অপরাহ্ন
রাজশাহীতে বিধবা ভাতা চালুর দাবিতে মানববন্ধন

দেশের প্রতিটি উপজেলার মতো রাজশাহী সিটি করপোরেশন এলাকাতেও বিধবা ভাতা চালুর দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকালে নগরীর সাহেববাজার জিরোপয়েন্টে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
স্বেচ্ছাসেবী সংগঠন সামাজিক কল্যাণ সংস্থা এই মানববন্ধনের আয়োজন করে। এতে সভাপতিত্ব করেন সংগঠনটির সহ-সভাপতি মার্জিয়া সালাম।
ঘণ্টাব্যাপি চলা এ মানববন্ধন থেকে বক্তারা বলেন, দেশের উপজেলাগুলোতে বিধবা ভাতা চালু থাকলেও সিটি কর্পোরেশন এলাকা গুলোতে বিধবা ভাতা দেয়া হয় না। একই দেশে দুই নীতি মেনে নেয়া কোনোভাবেই সম্ভব নয়। শহরেও এমন অনেক বিধবা নারী বাস করেন যারা এই ভাতা পাওয়ার সম্পূর্ণ অধিকার রাখেন।
অতএব অবিলম্বে সিটি করপোরেশন এলাকাগুলোতেও বিধবা ভাতা চালু করে সরকার অসহায় ও বঞ্চিত নারীদের পাশে দাঁড়াবে এই কামনা করি।
মানববন্ধনে সংহতি প্রকাশ করে বক্তব্য রাখেন- রাজশাহী মহানগর ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক দেবাশীষ প্রামাণিক দেবু। আরোও বক্তব্য রাখেন- সামাজিক কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক সম্রাট আলী, রাজশাহী মহিলা পরিষদের সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার, বারসিক এর আঞ্চলিক সমন্বয় শহিদুল ইসলাম।
উপস্থিত ছিলেন- সামাজিক কল্যাণ সংস্থার সদস্য শরিফুল ইসলাম চঞ্চল, পলাশ, সনি ইসলাম, বারসিক উপেন রবিদাস, তোহারা খাতুন লিলি, মন্দিরা ঘোষ প্রমুখ। মানববন্ধন পরিচালনা করেন সামাজিক কল্যাণ সংস্থার সদস্য মাসুদ রানা।


নিউজরুম ১১-০৩-২০২১ ১২:৪২ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 346 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com