ব্যাংকের একাউন্টে আসা বিপুল টাকা ফেরত দিলেন মসজিদের ইমাম
২১ জুন, ২০২৬ ০৯:১৪ অপরাহ্ন

  

   শিরোনামঃ

ব্যাংকের একাউন্টে আসা বিপুল টাকা ফেরত দিলেন মসজিদের ইমাম

নিউজরুম
১৯-০১-২০২১ ০১:২৮ অপরাহ্ন
ব্যাংকের একাউন্টে আসা বিপুল টাকা ফেরত দিলেন মসজিদের ইমাম
 
নেত্রকোনার হাওরাঞ্চলের খালিয়াজুরী উপজেলায় কৃষি ব্যাংকে পৌনে ছয় লাখ টাকা ফেরত দিলেন এক মসজিদের ইমাম। নিজের একাউন্টে জমা হওয়া টাকা নিজের নয় দাবী করে তিনি ব্যাংকে ফেরত দিয়েছেন বলে জানান ইমাম হোসাইন আহমেদ।  

 

 

ঘটনাটি ঘটেছে গতকাল রোববার (১৭ জানুয়ারি) জেলার খালিয়াজুরী উপজেলার কৃষি ব্যাংক খালিয়াজুরী শাখায়।

হোসাইন আহমদ বলেন, ‘আমার একাউন্টে থাকার কথা ১০ হাজার টাকা। ভুল করে আসা ৫ লাখ ৮১ হাজার ২৬৮ টাকা আমার এ অবস্থায় গ্রাহক হোসাইন আহমেদ তার হিসাব থেকে ১০ হাজার টাকার বেশি টাকা নিতে অস্বীকার করেন। এরপর তিনি তার হিসাব থেকে ৫ লাখ ৮১ হাজার ২৬৮ টাকা উত্তোলন করে ব্যাংকে ফেরত দেন বলে জানান এই ব্যাংক কর্মকর্তা। নয়। যে কারণে আমি টাকাটা ব্যাংকে ফেরত দিয়েছি। অন্যের টাকা আমি নিতে পারি না। তাই ফেরত দেয়া।’

ব্যাংকটির ব্যবস্থাপক তাপস মঞ্জুসা দেব রায় জানান, ব্যাংকে হোসাইন আহমেদের নামে ২৮৩৮ নম্বর সঞ্চয়ী হিসাব রয়েছে। এই হিসাব থেকে ২০১৮ সালে সর্বশেষ টাকা উত্তোলন করা হয়েছিল। গতকাল রোববার গ্রাহক হোসাইন আহমেদ টাকা তুলতে ব্যাংকে এসে হিসাবে কত টাকা আছে জানতে চান। এসময় দায়িত্বরত কর্মকর্তা হিসাব দেখে জানান একাউন্টে ৫ লাখ ৯১ হাজার ২৬৮ টাকা রয়েছে। পরে গ্রাহক হোসাইন আহমেদ জানান তার হিসাবে মাত্র ১০ হাজার টাকা থাকার কথা। এতো টাকা তার নয়। পরে ব্যাংকের কর্মকর্তারা ভাল করে চেক করে দেখেন একাউন্টে ৫ লাখ ৯১ হাজার ২৬৮ টাকাই রয়েছে।

 

তিনি আরও জানান, ব্যাংকে ডিজিটাল একাউন্ট করার সময় হয়তো বা সংখ্যায় ভুল করে এই হিসাবে চলে আসতে পারে। আমরা অনেক খোঁজাখুঁজি করে সঠিক মালিক না পেয়ে ব্যাংকের নিয়মানুযায়ী ওই টাকাটা অতিরিক্ত হিসাবে রেখেছি।


নিউজরুম ১৯-০১-২০২১ ০১:২৮ অপরাহ্ন প্রকাশিত হয়েছে
এবং 351 বার দেখা হয়েছে।

পাঠকের ফেসবুক মন্তব্যঃ
Loading...
  • সর্বাধিক পঠিত
  • সর্বশেষ প্রকাশিত

  

  ঠিকানা :   অনামিকা কনকর্ড টাওয়ার, বেগম রোকেয়া স্মরনী, তৃতীয় তলা, শেওড়াপাড়া, মিরপুর, ঢাকা- ১২১৬
  মোবাইল :   ০১৭৭৯-১১৭৭৪৪
  ইমেল :   info@sirajganjkantho.com